বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনমের বিয়ে!

বিনোদন ডেস্ক : আনন্দ আহুজার সঙ্গে প্রেম করছেন বলিউডের ‘ফ্যাশনিস্টা’ খ্যাত অভিনেত্রী সোনম কাপুর। বলিপাড়ায় কান পাতলে এমন গুঞ্জনই শোনা যায়। যদিও তাদের প্রেমের গুঞ্জনটি সবসময়ই অস্বীকার করেছেন সোনম।

sonam-kapoor1481704128
এবার শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসছেন সোনম-আনন্দ। আর আগামী বছরই নাকি বাজবে তাদের বিয়ের সানাই। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

গত আগস্টেরুস্তম সিনেমার সাফল্যের পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন সোনম ও আনন্দ। এরপর তাদের একটি পারিবারিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে এ জুটি পরস্পরের হাত ধরা অবস্থায় ছিলেন। এছাড়া সম্প্রতি আনন্দের সঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে নীরজা খ্যাত এ অভিনেত্রীকে। সবমিলিয়ে ধারণা করা হচ্ছে তাদের সম্পর্কটা মেনে নিয়েছেন কাপুর পরিবার এবং বিয়েটাও করছেন তারা।

তবে বিয়ের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন সোনম। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আপনারা কী পাগল?’ পাশাপাশি ব্যক্তিগত বিষয়গুলো গোপন রাখার জন্য অনুরোধ করেন তিনি।

হোয়ার্টন বিজনেস স্কুলে যাওয়ার আগে আনন্দ আমেরিকান স্কুলে পড়াশোনা করেন। পেশায় ব্যবসায়ী আনন্দ ‘ভানে’ নামে নিজের ব্যান্ডও লঞ্চ করেছেন। এদিকে সোনম কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ভানে’ তার অন্যতম প্রিয় ফ্যাশন ব্যান্ড। এছাড়া সোনমের ভাই হর্ষবর্ধন কাপুর তার মির্জিয়া সিনেমার প্রচারণার সময় আনন্দ আহুজার ব্র্যান্ডের পোশাক পরেছিলেন। শুধু তাই নয় আনন্দের ব্র্যান্ডের পোশাক পরে টুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন কারিনা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ