বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যাকি চ্যান, বেকহামদের সঙ্গী প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের সীমা ছাড়িয়ে তার খ্যাতি এখন পশ্চিমা বিশ্বেও। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ এবং বেওয়াচ সিনেমার জন্য এরই মধ্যে পরিচিত মুখ তিনি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা গেছে তাকে।

priyanka1481616010
অভিনয়ের মতো মানবসেবামূলক কাজেও এবার দেশ ছেড়ে বিশ্ব দরবারে পা রাখছেন প্রিয়াঙ্কা। এর আগে জাতীয় পর্যায়ে ইউনিসেফ’র ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করেছেন এ অভিনেত্রী। এবার তিনি ‘গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর’ মনোনীত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন মেরি কম খ্যাত এ অভিনেত্রী। পাশাপাশি জানিয়েছেন, বিষয়টিতে বেশ গর্বিত তিনি। বিশ্বব্যাপী শিশুদের সুরক্ষা এবং অধিকার আদায়ের জন্য ‘ফর এভরি চাইল্ড’ পদক্ষেপের আওতায় কাজ করবেন তিনি। গতকাল অনুষ্ঠিত হয়েছে ইউনিসেফ’র ৭০তম বার্ষিক অনুষ্ঠান। ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে এ অনুষ্ঠানেই প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়।

প্রিয়াঙ্কা চোপড়াকে এটি প্রদান করেন বিশ্বখ্যাত ফুটবলার ডেভিড বেকহাম। তিনিও একই দায়িত্ব পালন করছেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যাকি চ্যান। ১২ বছর আগে ইউনিসেফ’র ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে জ্যাকি চ্যান, ডেভিড বেকহাম, অরলান্ডো ব্লুম এবং অন্যান্যদের সঙ্গে নিজের একটি ছবিও দিয়েছেন প্রিয়াঙ্কা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ