বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আইটেম নয়, নায়িকা হয়ে আসছেন হ্যাপি

happyবিনোদন ডেস্ক : আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এ অভিনেত্রী এখন নিজেকে আড়ালেই রেখেছেন।হ্যাপি অভিনীত ‘ধূমকেতু’সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। এ সিনেমার একটি আইটেম গানে নেচেছেন তিনি। তবে নতুন বছর নায়িকা হয়ে পর্দায় ফিরছেন হ্যাপি।

এতে হ্যাপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক কংকন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, অমিত হাসানসহ অনেকে।

এদিকে হ্যাপি অভিনীত ‘ধূমকেতু’ সিনেমাটি পরিচালনা করেছেন শফিক হাসান।এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পরীমনি।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় হ্যাপির। এ সিনেমায় হ্যাপির বিপরীতে অভিনয় করেন অভি। ২০১৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন-মৌসুমী, শাবনূর ও ফেরদৌস। এছাড়া তিনি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন হ্যাপি।