বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তরঙ্গ দৃশ্যে আদিত্য-শ্রদ্ধা (ভিডিও)

বিনোদন ডেস্ক : আদিত্য রয় কাপুরের সঙ্গে আশিকি-টু সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শ্রদ্ধা কাপুর। তখন এ জুটির রসায়ন দর্শকের মনেও ধরেছিল।এবার এ জুটিকে নিয়ে ওকে জানু শিরোনামের সিনেমা নির্মাণ করছেন সাদ আলি। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। এতেও দেখা যায় শ্রদ্ধা-আদিত্যর রসায়ন।

shraddha1481534146

ট্রেইলারে দেখা যায়, আদিত্য ও শ্রদ্ধা জুটি হিসেবে লিভ টুগেদার করতে চায়, কোনো প্রকার প্রতিজ্ঞা ছাড়া। স্থাপত্যবিদ্যায় লেখাপড়া করতে প্যারিস যেতে চায় শ্রদ্ধা। অন্যদিকে মার্ক জাকারবার্গের সঙ্গে প্রতিযোগিতা করতে যুক্তরাষ্ট্রে যেতে চায় আদিত্য। তার আগে একসঙ্গে থাকতে চায় তারা।

পরস্পরের সঙ্গ বেশ ভালোই উপভোগ করেন তারা। ট্রেইলারে তাদের বেশকিছু অন্তরঙ্গ দৃশ্যও দেখা গেছে। কিন্তু সমস্যা তৈরি হয় যখন শ্রদ্ধা প্যারিসে পড়তে যাওয়ার চিঠি পায়। এরপরই নিজের মধ্যে সম্পর্কের বিষয়টি বুঝতে পারেন তারা।

ওকে জানু সিনেমাটি মনি রত্নম পরিচালিত ও কাদাল কানমানি সিনেমার রিমেক। এমনকি ওকে জানু সিনেমার পরিচালক সাদ আলি মনি রত্নমের সহকারী হিসেবে কাজও করেছেন। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ. আর রহমান। আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ