বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরি প্রেমের গল্পে ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। অন্যদিকে অভিনেত্রী হিসেবে বলিউডে নিজেকে অনন্য স্থানে নিয়ে গেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাই নির্মাতা-অভিনেত্রী হিসেবে তাদের বোঝাপড়াটাও দারুণ।

aishwarya1481528310
এর আগে হাম দিল দে চুকে সনম, দেবদাস সিনেমা উপহার দিয়েছেন তারা। সম্প্রতি গুঞ্জন উঠেছে, বানসালির পরবর্তী সিনেমা পদ্মাবতী’র একটি বিশেষ গানে দেখা যাবে ঐশ্বরিয়াকে। এ জন্য এ অভিনেত্রীর সঙ্গে দেখাও করেছেন তিনি।

কিন্তু গুঞ্জন সত্যি নয় বরং এ অভিনেত্রীকে নিয়ে আরো বড় কিছু চিন্তা করছেন বানসালি। একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সূত্রটি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘সঞ্জয় লীলা বানসালি ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুদের মধ্যে ঐশ্বরিয়াকে একজন মনে করেন। তিনি পদ্মাবতী-তে একসঙ্গে কাজ করার জন্য তার সঙ্গে দেখা করেননি। পদ্মাবতী সিনেমায় তিনটি চরিত্র- রাণী পদ্মাবতী, রাজা রাওয়াল রতন সিং ও আলাউদ্দীন খিলজি। তাদের নানা সমস্যা নিয়েই এ সিনেমার প্লট গড়ে উঠেছে। অদিতি রাই হায়দারি আলাউদ্দিন খিলজির স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। এ বাদে সিনেমায় কোনো নারী চরিত্র নেই।’

সূত্রটি আরো জানান, সঞ্জয় লীলা বানসালি ঐশ্বরিয়াকে নিয়ে আরো বড় কিছু ভাবছেন। কাশ্মীরের একটি প্রেম কাহিনি নিয়ে সিনেমা তৈরি করবেন এ নির্মাতা। এতে ঐশ্বরিয়াকে নিয়ে কাজ করতে পারেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ