,

পুলিশ সদস্য শের আলীর কান্না, কাঁদাচ্ছে সারাদেশকে

170920sher_ali_kalerkantho_picএকজন পুলিশ সদস্যের কান্না কাঁদাচ্ছে পুরো দেশকে। পুলিশ সদস্যের মানবিকতা সোশাল মিডিয়ার মানুষদের ব্যাপকভাবে নাড়া দিয়েছে।

শের আলী নামের এই পুলিশ সদস্যের ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সোশাল মিডিয়ার বিভিন্ন স্থানে। আসলে কী হয়েছিল?

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার পানিরছড়া এলাকায় ১১ ডিসেম্বর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের নিচে অন্যান্য যাত্রীদের সাথে তিন ঘণ্টা চাপা পড়ে থাকে ছোট্ট একটি শিশু। অনেক চেষ্টার পর সেনাবাহিনীর সহযোগিতায় রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার জন্য দৌঁড়ানো শুরু করে দেন স্থানীয় বাসিন্দা পুলিশ সদস্য শের আলী।

অপরিচিত এই শিশুটির জন্য তখন চিৎকার করে কাঁদতে থাকেন চট্টগ্রাম ডিবি পুলিশে কর্মরত শের আলী। শের আলীর কান্না দেখে উপস্থিত হাজার হাজার জনতাও তখন চোখের পানি ধরে রাখতে পারেননি।

যমুনা টেলিভিশনের সাংবাদিক ইমরুল কায়েসের তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এস এম হানিফ লিখেছেন, ‘হাজারো স্যালুট পুলিশ শের আলীকে।   তোমার মতো এক একটি শের আলী জন্ম নিক প্রতিটি ঘরে ঘরে। শের আলী ভাইয়েরাই আমাদের মানবতা শিখিয়ে দেন। তার মতো লোকরা আমাদের মানবতার শিক্ষক। ‘

উল্লেখ্য, রশিদনগরে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হন। আহত হন ২৫ জনের বেশি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে