বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশংসিত শাকিব

Shakib Khanবিনোদন প্রতিবেদক : শাকিবের সময়টা যেন শুধু বদলে যাওয়ার। ‘শিকারি’ দিয়েই যার শুরু। চারিদিকে ভিন্ন এক শাকিবকে নিয়ে হই-হই রই-রই ব্যাপার ঘটছে। এবার খোলাসা করেই বলা যাক, শনিবার ‘অপারেশন অগ্নিপথ’ ছবির ফার্স্টলুক টিজার প্রকাশ করা হয়েছে।

সেখানে চোখে সানগ্লাস, মুখে স্টাইলিশ দাড়ি, বিস্তীর্ণ মরুভূমিতে দুরন্ত গতিতে চালাচ্ছেন সাদা পাজেরো, নীল সাগরতট থেকে ঘোড়দৌড় মাঠ। অ্যাকশনে মুডে হাজির শাকিব খান। টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। ছবিটি প্রযোজনা করছে অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান সিনেফেক্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। তার সহশিল্পী নবাগত শিবা আলী খান। এছাড়া আরও অভিনয় করেছেন টাইগার রবি, আফজাল শরিফ, রেবেকো, সিন্ডি রোলিং, কাবিলাসহ অনেকে। ছবির সংগীত পরিচালনা করছেন ইমরান, নাভেদ কলকাতার আকাশ ও ডাব্বু।

নৃত্য পরিচালনা করবেন তানজিল ও ভারতের বাবা জাদব। আর অ্যাডওয়ার্ড গোমেজ ও অস্ট্রেলিয়ার ইগর ব্রেকেন ব্যাক করছেন অ্যাকশন দৃশ্যের পরিচালনা। আশিকুর রহমানের গল্পে ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করছেন তিনি নিজেই। সঙ্গে আছেন কলকাতার শুভদেব রায়।

এদিকে এই মুহূর্তে কলকাতায় যৌথ প্রযোজনার নতুন ছবি ‘নবাব’-এর কাজ করছেন শাকিব। তার বিপরীতে রয়েছেন শুভশ্রী। ‘নবাব’ শাকিবের যৌথ প্রযোজনার দ্বিতীয় ছবি। আর শুভশ্রী এর আগে যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’-তেও কাজ করেন।

৯ ডিসেম্বর শাকিব অভিনীত নতুন ছবি ‘ধূমকেতু’ পেয়েছে। এটি পরিচালনা করেছেন শফিক হাসান। প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ