,

কিছু মানুষের কানে কেন এই অদ্ভুত ফুটো থাকে?

earঅনলাইন ডেস্ক : ছবিতে যেমন দেখা যাচ্ছে, কানের পাশে তেমনি একটি ফুটো হয়তো আপনি দেখেছেন কারও মাঝে। হয়তো ভেবে নিয়েছেন তা কোনো দুর্ঘটনার চিহ্ন। আসলে কিন্তু তা নয়। এটা সম্ভবত একটি ডিজঅর্ডার, যার নাম প্রিঅরিকুলার সাইনাস।

আমেরিকায় ০.১ শতাংশ, ইংল্যান্ডে ০.৯ শতাংশ, এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে ৪-১০ শতাংশ মানুষের থাকতে পারে কানের পাশে এই ফুটো, জানা যায় এক গবেষণায়। প্রিঅরিকুলা সাইনাস নিজে কোনো ক্ষতি করে না বটে। তবে এর কারণে ইনফেকশন হতে পারে বেশি। মুখের প্রথম ও দ্বিতীয় ফ্যারিঞ্জিয়াল আর্চের মাধ্যমে এই ফুটো তৈরি হয়। সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে এই কাঠামোটা থাকে। স্তন্যপায়ীতে এগুলো মাথা ও ঘাড়ের গড়ন তৈরি করে। কিন্তু মাছের ক্ষেত্রে এগুলোই আবার ফুলকা তৈরি করে।

অদ্ভুত এই বৈশিষ্ট্য দেখে ইভল্যুশনারি বায়োলজিস্ট নীল শুবিন ধারণা করেন, বিবর্তনের ফলে পেছনে ফেলে আসা ফুলকারই অবশিষ্টাংশ হলো মানুষের কানের পাশের এই ফুটো। এটা অবশ্য শুধুই একটা তত্ত্ব, এটা পরীক্ষা করে দেখা হয়নি। তবে বিবর্তনের ফলে আমাদের টেইলবোন, অ্যাপেন্ডিক্স এমন কিছু অতিরিক্ত অঙ্গ যেহেতু শরীরে রয়ে গেছে, এই ফুটোও তাদেরই সঙ্গী হতে পারে বৈকি!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে