বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের সঙ্গে সোনমের একান্ত সময়

sonam-kapoorবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর তার প্রেমের সম্পর্ক নিয়ে বেশ লুকোচুরি করলেও প্রকাশ্যে এল নতুন তথ্য। কদিন আগে অনিল কন্যাকে একটি গোপন সফর থেকে ফেরার সময় দেখা গেল মুম্বাই এয়ারপোর্টে। শোনা যাচ্ছে, গোপন প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসে একান্ত সময় কাটিয়ে দেশে ফিরেছেন তিনি।

মুম্বাইয়ের ধর্ণাঢ্য ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সোনমের সম্পর্কের কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে গণমাধ্যমে। প্রায় সব অনুষ্ঠানেই তাদের একসঙ্গে দেখাও যায়। এবার আনন্দের হাত ধরেই লস অ্যাঞ্জেলেস থেকে বেড়িয়ে এলেন সোনম। সোনমের ঘনিষ্ঠ সূত্র মতে, একটি বিদেশি পত্রিকার জন্য ফটোশুট করতে লস অ্যাঞ্জেলসে গিয়েছেন নায়িকা। সঙ্গে রয়েছেন আনন্দও। তবে পাপারাৎজির হাত থেকে বাঁচতে বিমানবন্দরে নেমেই আলাদা হয়ে গিয়েছিলেন তারা।

সোনম কিংবা আনন্দ কোনও দিনই তাদের সম্পর্কের কথা স্বীকার করেন নি মিডিয়ার সামনে। তবে সরাসরি অস্বীকারও করেন নি তাদের সম্পর্কের কথা। সোনমকে এই প্রশ্ন করা হলে তিনি সবসময় এড়িয়ে গিয়েছেন ব্যাপারটা। একবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করাটা পছন্দ করেন না সোনম। সূত্র- টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ