বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ মিনিটের ভিডিওতে কী বললেন শাকিব-শুভশ্রী? (ভিডিও)

25বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ঢালিউড কিং শাকিব খান। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ শিরোনামের সিনেমায় দেখা যাবে শাকিব ও শুভশ্রীকে।

গত বৃহস্পতিবার রাতে সিনেমাটি শুটিং অনুষ্ঠিত হয়েছে কলকাতার হাওড়া ব্রিজের পাশে। সেখান থেকেই ভক্তদের জন্য ফেসবুকে লাইভে আসেন শাকিব খান ও শুভশ্রী। অবশ্য পুরো টিমকেই পরিচয় করিয়ে দেন শুভশ্রী।

আকাশে চাঁদ আর মাটিতে ঝলমলে আলোক সজ্জা। এমন পরিবেশে দৃশ্যধারণের কাজ হয়েছে। শুটিংয়ের ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন শুভশ্রী। এ সময় সঙ্গে ছিলেন শাকিব খান।

৪ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওতে শুটিং সেট থেকে শাকিব-শুভশ্রী তাদের ভক্তদের শুভেচ্ছা জানান। তবে সময় মতো লাইভে না আসতে পারায় দুঃখও প্রকাশ করেন তারা।

এসময় শুটিং লোকেশনের প্রশংসা করেন শুভশ্রী। ভিডিওতে বাংলাদেশী অভিনেতা অমিত হাসানও ছিলেন।

https://www.facebook.com/eskaymovies/videos/1186375991399035/