বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থের জন্য বাগদান করেছিলেন রাখি

বিনোদন ডেস্ক : নতুন নতুন বিতর্কে জড়িয়ে আলোচনায় থাকা যেন রাখি সাওয়ান্তের কাজ। বিতর্কিত মন্তব্য অথবা পোশাকের কারণে প্রায়ই আলোচিত এবং সমালোচিত হন তিনি।

rakhi1481356209
বেশ কিছুদিন আগে ভারতের একটি জাতীয় চ্যানেলে নিজের বিয়ের পাত্র নির্বাচনের একটি অনুষ্ঠান করেছিলেন রাখি। অনুষ্ঠান শেষে স্বামী হিসেবে এলেস পারজানওয়ালা নামের এক প্রবাসী ভারতীয়কে বেছে নেন তিনি। তার সঙ্গে এনগেজমেন্টও সম্পন্ন করেছিলেন এই অভিনেত্রী। কিন্তু কয়েক মাস পরই এনগেজমেন্ট ভেঙে দেন তিনি। বিয়ে এবং বাগদান নিয়ে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন এ বলিউড ‘আইটেম কুইন’।

রাখি বলেন, ‘আমি এলেসের সঙ্গে বাগদান করেছিলাম টাকার জন্য, আমি একটি ফ্ল্যাট কিনতে চেয়েছিলাম। আমি মিথ্যা বলব কেন? আমি এমন কাউকে বিয়ে করব না যাকে পরবর্তীতে ডিভোর্স দিতে হয়। আমি কারো সঙ্গে ডেট করছি না। মিডিয়া আমার যে ইমেজ তৈরি করেছে তার জন্য ভালো কারো সন্ধানও পাচ্ছি না। আমার চেয়ে ছোট এবং জীবিকার তাগিদে লড়াই করছেন এমন কাউকে বিয়ে করব না। আমি পরিণত এবং বিত্তবান কাউকে খুঁজছি, যে আমার এবং আমার চাহিদার খেয়াল রাখবে।’

কাজের দিক থেকে রাখি সাওয়ান্তকে ‘সাবধান ইন্ডিয়া’র একটি পর্বে দেখা যাবে। এতে ১৬ বছর বয়সি একটি বালকের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাকে। তার ইমেজের কারণে কম কাজের প্রস্তাব পাচ্ছেন কিনা, এমন প্রশ্নের জবাবে রাখি বলেন, ‘আমার কোনো ইগো নেই। আর কাজের জন্য আমি কারো কাছে যেতেও দ্বিধা করি না। আমি চাই ভালো কাজ করতে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ