বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একই মঞ্চে শাহরুখ-আমির

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে শাহরুখের সঙ্গে সিনেমায় অভিনয়ের ইচ্ছা ব্যক্ত করেছিলেন আমির খান। সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে কী না তা এখনো নিশ্চিত নয় কিন্তু এবার একই মঞ্চে হাজির হচ্ছেন তারা।

amir_shahrukh1481361869
অভিনয় গুণে বলিউডের শীর্ষন্থানীয় তারকা তারা। তবে তাদের মধ্যে ব্যক্তিগত রেষারেষির খবরও শোনা যায়। অবশ্য ইদানিং তাদের বরফ গলছে। শাহরুখের বাংলো মান্নাতে পার্টি করতে দেখা যায় আমিরকে। শুধু তাই নয় শাহরুখের ছেলে আবরামকে উপহারও কিনে দেন আমির। মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখ তার জন্য আমিরকে ধন্যবাদও জানান। তাকে মান্নাতে নিমন্ত্রণ করার জন্য পাল্টা ধন্যবাদ জানান আমিরও।

একই মঞ্চে এ দুই তারকার উপস্থিতি প্রসঙ্গে একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, একটি অনুষ্ঠানে দাঙ্গাল সিনেমার ‘ধাকাড়’ গানটি গাইবেন আমির। ১৯ বছর পর র‌্যাপিং করতে দেখা যাবে এ অভিনেতাকে। এর আগে গুলাম সিনেমার ‘আতি কেয়া খণ্ডালা’ গানে র‌্যাপিং করেছিলেন আমির।

খবরটি নিশ্চিত করে আমির বলেন, ‘আমার মতে গানটি অনুষ্ঠানের জন্য খুব উপযুক্ত। আমি গানটি গেয়েছি এবং শুধু অনুষ্ঠানটির জন্য শুট করেছি, দাঙ্গাল সিনেমার অ্যালবামের জন্য নয়। আমি ‘ধাকাড়’ সত্যিই খুব উপভোগ করেছি এবং এটি সম্পূর্ণ গাইব।’

কিছুদিন আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ ও সালমান খানকে। সবকিছু ঠিক থাকলে এবার একই মঞ্চে শাহরুখ ও আমিরকে দেখবেন ভক্তরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ