বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানসালির ‘পদ্মাবতী’র নতুন চমক ঐশ্বরিয়া

aishwarya-rai-bachchanবিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ চলচ্চিত্রকে ঘিরে বলিউডে আলোচনার শেষ নেই। প্রথমে ছবির নায়ক নির্বাচন নিয়ে খবরের শিরোনামে ছিল চলচ্চিত্রটি। সবকিছু চূড়ান্ত করে অবশেষে শুরু হয়েছে এর শুটিং। এবার জানা গেল, ছবির একটি বিশেষ ভূমিকায় থাকছেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

জানা গেছে, বানসালি তার ছবির চিত্রনাট্যে ঐশ্বরিয়ার জন্য একটি বিশেষ চরিত্র রেখেছেন। এ প্রসঙ্গে ঐশ্বরিয়ার সঙ্গে নাকি কথাও হয়েছে বানশালির। তার সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন সাবেক বিশ্ব সুন্দরী। জানা গেছে, পদ্মাবতীতে ঐশ্বরিয়াকে একটি গানের দৃশ্যে দেখা যাবে। ১৫ থেকে ২০ দিনের শিডিউলে গানটির শুটিং হবে।

তবে শুধু নাচ নয়, সিনেমাটিতে ঐশ্বরিয়ার কিছু সংলাপও থাকছে। আলোচিত এ সিনেমায় নায়িকা চরিত্র আছে দুটি। এক, মেবারের রানি পদ্মাবতী, অপরজন আলাউদ্দিন খিলজির স্ত্রী বেগম কমলা দেবী। প্রথম চরিত্র অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, দ্বিতীয় চরিত্রে অদিতি রাও হায়দারি। এর মধ্যেই বিশেষ চরিত্রে পর্দায় হাজির হবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সিনেমার গ্ল্যামার যে নায়িকাদের বদৌলতে অন্য পর্যায় চলে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ শেষবার দেখা গিয়েছে ঐশ্বরিয়াকে। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় এর আগে ২০০২ সালে ঐশ্বরিয়া অভিনয় করেছিলেন ‘দেবদাস’ ছবিতে। প্রায় ১৪ বছর পর ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ঐশ্বরিয়া ও বানসালি। সূত্র- মিড ডে

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ