বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিটলারের সেনার বাক্সে ভিনগ্রহীর খুলি

hitlarআন্তর্জাতিক ডেস্ক : জার্মান চ্যান্সেলর হিটলারকে ঘিরে জন্ম নিচ্ছে একগুচ্ছ প্রশ্ন। কারণ তার এক সেনার ব্যাগে পাওয়া গেছে এলিয়েন বা ভিনগ্রহীদের মাথার খুলির মতো হাড়ের টুকরো।

রাশিয়ার এক গ্রামে মিলেছে নাৎসি সেনাদের ফেলে যাওয়া ব্যাগ। রাশিয়া দখল করতে এসে প্রতিরোধের মুখে পালিয়েছিল নাৎসি সেনা। পালানোর সময় সময় অস্ত্রবহর সমেত বহু কিছু ফেলে যায় নাৎসিরা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সেই দাবিহীন সামগ্রী অনেক কৌতূহল তৈরি করেছে। রুশ গ্রামে পাওয়া নাৎসিদের ফেলে রাখা একটি ব্যাগ খুলে চমকে গেছেন কর্তৃপক্ষ। কারণ তার ভিতরে ছিল অবিকল এলিয়েন বা ভিনগ্রহীদের মাথার খুলির মতো হাড়ের টুকরো। আর ব্যাগের গায়ে খোদাই করা রয়েছে নাৎসি প্রতীক। এলিয়েন বিশেষজ্ঞদের দাবি, এটি এলিয়েনের মাথার খুলি।

প্রশ্ন উঠছে, তাহলে কি ভিনগ্রহীদের দেখা পেয়েছিল নাৎসিরা। প্রবল যুদ্ধের সময় দুই পক্ষের গোলা বর্ষণের মাঝে কোথা থেকে মিলেছিল এই অদ্ভুতদর্শন মাথার খুলি? ধারণা করা হচ্ছে, নাৎসি সেনার কেউ হয়তো এলিয়েন নিয়ে আগ্রহ দেখাতেন। তিনিই সংগ্রহ করেছিলেন এই এলিয়েনের মতো দেখতে খুলি। ভিনগ্রহীদের নিয়ে গবেষণা করেন এমন কয়েকজনের দাবি, মেক্সিকোর এক আগ্নেয়গিরির নিচে লুকিয়ে রয়েছে এলিয়েনদের অস্তিত্ব সূত্র। তেমনই কিছু কেন্দ্র ছড়িয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সম্ভবত রুশ দেশে তেমনই কোনও স্থান রয়েছে। যা এখনও অজানা। যুদ্ধের মাঝেই সেই খোঁজ পেয়েছিল কোনও এক নাৎসি সেনা। তবে স্পষ্ট উত্তর না মেলায় জন্ম নিচ্ছে হাজারো গুজব, ছড়াচ্ছে বিভ্রান্তি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত