বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী জানুয়ারিতে দেশে ফিরছেন অপু

apu-biswas-10বিনোদন প্রতিবেদক : গত নভেম্বরেই দেশে ফিরছেন অপু বিশ্বাস। খবর ছিল এমন।কিন্তু জানা গেল আগামী জানুয়ারিতে তিনি দেশে ফিরবেন। অপু বিশ্বাসের পারিবারিক একটি সূত্র থেকে এ খবর জানা গেছে।

কিন্তু কোথা থেকে ফিরছেন? সবার অগোচরে চলে যাওয়া এই নায়িকা ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন।

কয়েক বছর ধরেই ঢাকাই ছবির ইন্ডাস্ট্রির আকাশে ভেসে বেড়িয়েছে শাকিব-অপুর প্রেমের গুঞ্জন। বিয়ে করেছেন জনপ্রিয় এই চলচ্চিত্র জুটি- সেই খবরও প্রকাশ হয়েছে বহুবার। তবে মুখ বাঁকা হাসিতে সেসব গুজব বলেই পাশ কাটিয়ে গেছেন শাকিব-অপু।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে অপু বিশ্বাস এখন ভারতের শিলিগুড়িতে। কবে ফিরবেন? জানা নেই। সেখান থেকেই দেশের বিনোদন সাংবাদিকদের ফোনে আসছে অপু বিশ্বাসের বান্ধবীর পরিচয় বিভিন্ন টেলিফোন। টেলিফোনে বিভিন্ন খবর। কিন্তু অপু বিশ্বাসের সেইসব খবরের সত্যতা জানা যাবে দেশে ফিরলে। যদি সব ঠিক থাকে তাহলে নভেম্বরেই ফিরবেন আর এই ফেরার সাথে উন্মোচন ঘটবে সকল রহস্যের।

জানুয়ারির শেষদিকে দেশে ফিরছেন অপু বিশ্বাস। এটি নিশ্চিত করেছে অপুর গ্রামের বাড়ি বগুড়ার একাধিক ঘনিষ্ঠজন। জানুয়ারির শেষে দেশে পা রাখবেন অপু বিশ্বাস। তিনি সন্তান নিয়ে ফিরবেন কিনা সেটা জানা যায়নি। মেলেনি সোজা সাপ্টা উত্তর। স্বজনদের কথায় কথায় মেশানো শাকিবের প্রতি ক্ষোভ লক্ষ্য করা গেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ