মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরকা পরে মুম্বইয়ের রাস্তায় শ্রদ্ধা কাপুর

dwqssj7hবিনোদন ডেস্ক : পরের ছবির জন্য এখন তৈরি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘হাসিনা দ্য কুইন অফ মুম্বই’ তার পরের প্রজেক্ট। আর সেই ছবিতে দাউদ ইব্রাহিমের বোন হাসিনার চরিত্রটা আয়ত্ত করতে চেষ্টার কমতি নেই শ্রদ্ধার। হাসিনা সম্পর্কে নানা বিষয় এরই মধ্যে জেনেছেন। এবার এ ছবির জন্য রাস্তায়ও নামলেন তিনি। তাও আবার বোরকা পরে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। এ ছবির জন্য প্রচুর ওয়ার্কশপের পাশাপাশি মুম্বইয়ের নাগপদায় রাস্তাঘাটে বোরকা পরে চষে বেড়াচ্ছেন শ্রদ্ধা। হাসিনার স্বামী ইসমাইল পার্কার যে হোটেলে খুন হয়েছিলেন, সেই হোটেলেও গিয়েছিলেন নায়িকা। হাসিনার বেড়ে ওঠা যে পাড়ায়, ঘুরে এসেছেন সেখানেও।

অবশ্য বোরকার আড়ালে থাকলেও শ্রদ্ধার বডিগার্ডরা কাছাকাছি-ই ছিলেন নায়িকার। এ বিষয়ে শ্রদ্ধা বলেন, এটা নতুন এক অভিজ্ঞতা। হাসিনা চরিত্রে অভিনয় করাটা সত্যিই চ্যালেঞ্জের বিষয়। এবার সেটা করতে যাচ্ছি। তার জন্যই তার সম্পর্কে আমি আরো বেশি জানতে চাই। এ কারণেই মুম্বইয়ের যেখানে যেখানে যাওয়া দরকার সেখানেই যাচ্ছি। তবে বোরকা পরে। বেশ উপভোগ করছি আমি বিষয়টি।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন