,

ব্রাহ্মণবাড়িয়ায় সেক্টর কমান্ডারস ফোরামের মানববন্ধন

manob-3পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে স্থানীয় প্রেসক্লাব চত্বরে তারা মানবন্ধন করেন। মানবন্ধনে মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

জেলা সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ১৪ দলের সমন্বয়ক আমানুল হক সেন্টু, মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি আলী আকবর মজুমদার, সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম আহবায়ক গাজী রতন মিয়া, মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, সচেতন নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর প্রমুখ।

জামায়াত-শিবিররা বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে। দেশ ও জাতিকে পাকিস্তানের এসব প্রেতাত্মাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য ও পাকিস্তানের পণ্য বর্জন করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

মানববন্ধন শেষে উপস্থিত সবাই পাকিস্তানের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয়। এসময় তারা পাকিস্তানের তৈরি সেমাইয়ের প্যাকেট ও জুসের বোতল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।    

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর