মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বেফিকরে’র জন্য প্লাস্টিক সার্জারি করেন বাণী!

বিনোদন ডেস্ক: ‘বেফিকরে’র জন্য কি প্লাস্টিক সার্জেনের কাছে গিয়েছিলেন বাণী কাপূর? বেশ কয়েক দিন ধরে চলা এ বিতর্কে অবশেষে মুখ খুললেন নায়িকা। জানিয়ে দিলেন, কোনো রকম প্রযুক্তি বা চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নেননি তিনি।

5445
০৯ ডিসেম্বর শুক্রবার মুক্তি পেতে চলেছে আদিত্য চোপড়ার ছবিটি। ছবিতে রণবীর সিংহের বিপরীতে অভিনয় করছেন বাণী কাপূর । এ ছবিতে তার নতুন লুক চমকে দিয়েছে দর্শককে। তার প্রথম বলিউড ফিল্ম ‘শুধ দেশি রোম্যান্স’ যারা দেখেছেন, তাদের অনেকেরই নাকি চিনতে অসুবিধা হচ্ছে নতুন বাণীকে। তার ত্বকের রং, চিবুক ও ঠোঁটের আকার যেন অনেকটাই বদলে গিয়েছে। জল্পনা শুরু হয়, বাণী কি তবে মুখের প্লাস্টিক সার্জারি করিয়েছেন? এত দিন এ বিতর্কে মুখ খোলেননি বাণী। বরং মুখ বন্ধ রেখে সই জল্পনা আরও উস্কে দিয়েছিলেন।
অবশেষে ‘বেফিকরে’ মুক্তির আগে এক সাক্ষাৎকারে মুখ খুললেন নায়িকা। জানালেন, এমন কোনও সার্জারি তিনি করাননি। এটা নেহাতই ছবিতে তার চরিত্রের প্রয়োজনে ওজন কমানোর ফল।তিনি বলেন, ‘শুনেছি প্লাস্টিক সার্জারিতে খুব যন্ত্রণা সহ্য করতে হয়। আর আমি নিজেকে যথেষ্ট ভালবাসি। তাই এতটা কষ্ট দিতে চাই না।’ সঙ্গে তার সহাস্য মন্তব্য, ‘এ সার্জারি অনেক খরচ সাপেক্ষও। আমার এত টাকাও নেই।’

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন