মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাখোশ রাকেশ, শাহরুখ বলছেন যুক্তিসঙ্গত

 

বিনোদন ডেস্ক : লড়াইয়ের আভাস আগে থেকেই ছিল। বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হবে শাহরুখ খান অভিনীত রইস এবং হৃতিক রোশান অভিনীত কাবিল, এমনটাই শোনা যাচ্ছিল। কারণ দুটি সিনেমা মুক্তির তারিখ ছিল আগামী ২৬ জানুয়ারি।
rakesh_shahrukh1481161475
তবে কাবিলের মুক্তির তারিখ এগিয়ে ২৫ জানুয়ারি করা হয়েছে। যে কারণে ভাবা হচ্ছে যে, এই দুই সিনেমার বক্স অফিস যুদ্ধ আর হচ্ছে না। কিন্তু রইসের ট্রেইলার মুক্তির পরই ধারণা পাল্টে যায় সকলের। কারণ এই সিনেমাটিও মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। অর্থাৎ শেষ পর্যন্ত লড়াইটা হচ্ছেই।

এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আমাদের পরিবেশক এবং প্রদর্শকদের সঙ্গে অনেক আগেই কথা বলে রেখেছি। আমাদের সিনেমা মুক্তি পাবে রেগুলার শোতে। আর কাবিল মুক্তি পাবে সন্ধ্যার শোয়ে। এটি খুবই যুক্তিসঙ্গত কারণ পরদিন ২৬ জানুয়ারি ছুটির দিন। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সিনেমা মুক্তির তারিখ ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে প্রকাশ করব।’

এদিকে বিষয়টি নিয়ে নাখোশ কাবিল সিনেমার প্রযোজক রাকেশ রোশান। রাইস-কাবিল বক্স অফিস লড়াই প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমি তাদের সিনেমা মুক্তির তারিখ জানতাম না। আমাদের পরিবেশকরা বলেছিলেন সিনেমাটি ২৫ তারিখ মুক্তি দিলে ভালো হয়, তাই আমরা ২৫ জানুয়ারি কাবিলের মুক্তির তারিখ ঘোষণা করি। আমি জানতাম না রইসও একই দিনে মুক্তি পাবে।’

তিনি আরো বলেন, ‘আমরা যে তারিখই দিচ্ছি তারাও একই দিনে সিনেমাটি মুক্তি দিতে চাইছে। আমি এমনটা কখনোই করিনি। ৫০ বছর হলো আমি এই ইন্ডাস্ট্রিতে আছি। অন্যান্য নির্মাতারা তাদের সিনেমা মুক্তির তারিখ ঘোষণার পর আমি কখনই সেই তারিখে সিনেমা মুক্তি দেইনি। আমি ২০১৮ সালের বড় দিনে কৃশ-ফোর মুক্তি দিচ্ছি না কারণ একই দিনে শাহরুখের একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। আমি যদি বক্স অফিস লড়াই চাইতাম তাহলে বেফিকর অথবা দাঙ্গাল সিনেমার সঙ্গে আমার সিনেমাটি মুক্তি দিতে পারতাম। কিন্তু দেখলাম জানুয়ারির এই সময়টা ফাঁকা রয়েছে তাই সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করেছি।’

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন