বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ’র মৃত‌্যু তদন্তে পিবিআই, আশাবাদী নীলা চৌধুরী

19303বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনাটি র‌্যাবকে দিয়ে পুনঃতদন্তের আদেশ আটকে যাওয়ার পর এবার পুলিশের নবগঠিত শাখা পিবিআইকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা পুলিশ ব‌্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআইকে) দিয়ে পুনরায় আলোচিত এ মামলাটির তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার আদালতের এই আদেশ হলেও বুধবার তা জানা যায়। এত দিন পর এই আদেশে কিছুটা আশাবাদী মামলার বাদী সালমানের মা নীলা চৌধুরী এবং তার আইনজীবী মাহফুজ মিয়া।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে সালমান শাহর (চৌধুরী মো. ইমন) লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি আত্মহত‌্যা হিসেবে দেখে পুলিশ অপমৃত‌্যুর মামলা করলেও তাতে আপত্তি জানায় পরিবার। এরপর তারা হত‌্যা মামলা করেন।

এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের একজন বিচারক র‌্যাবকে দিয়ে মামলাটির অধিকতর তদন্তের আদেশ দিলে রাষ্ট্রপক্ষ দায়রা জজ আদালতে গেলে তা আটকে যায়। নীলা চৌধুরীর অন‌্যতম আইনজীবী মো. ফারুক বলেন, রিজভী আহমেদ এর আগে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা বলেছিলেন।

সালমানের মা নীলা চৌধুরী এই তদন্তের দায়িত্বে আশাবাদী। তিনি বলেন, এ আদেশটি অসীম অন্ধকারে আমাদের কাছে একবিন্দু আলো মতো। আমরা এখন কিছুটা আশাবাদী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ