,

দিলীপ কুমার হাসপাতালে

dilip-kumarবিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের দুর্দান্ত অভিনেতা দিলীপ কুমার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯৩ বছরের এই অভিনেতাকে।

দীর্ঘদিন ধরে পায়ে ব্যথায় কষ্ট পাচ্ছিলেন দিলীপ কুমার। ডান পায়ে ব্যথা এবং ফুলে যাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাখা হয় আইসিউতে। এর আগে গত এপ্রিলেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিলীপ কুমারকে।

আগামী ১১ ডিসেম্বর ৯৪ বছরে পা দেবেন পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত প্রবীণ এই অভিনেতা। পঞ্চাশ-ষাটের দশকে ফিল্ম দুনিয়ায় উজ্জ্বলতম নাম দিলীপ কুমার। ‘আন’, ‘দাগ’, ‘দেবদাস’, ‘মধুমতি’, ‘মুঘলে আজম’, ‘রাম অউর শ্যাম’-এর মতো বিখ্যাত সব ছবিতে অভিনয় করেছেন। ১৯৯১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি। ১৯৯৮ সালে সিনেমা জগত থেকে সরে আসেন। ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হয় তাকে। সূত্র: এবেলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে