,

লালগালিচায় আবেদনময়ী বিপাশা

 

বিনোদন ডেস্ক : বিয়ের পর কোনো সিনেমায় দেখা যায়নি বিপাশা বসুকে। তবে রিয়েলিটি শো ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রায়ই ফুরফুরে মেজাজে দেখা যায় এই অভিনেত্রীকে। সম্প্রতি অনুষ্ঠিত হলো স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এর লালগালিচায় দেখা যায় আবেদনময়ী বিপাশাকে।

sexy_bipsahs1481008864

এদিন লাল রঙের গাউন পরেছিলেন বিপাশা। বিপাশার এ গাউন ডিজাইন করেছেন শান্তনু ও নিখিল। এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বলিউডের অনেক তারকাই উপস্থিত হয়েছিলেন। দেখা গেছে অভিনেত্রী রেখাকেও। তিনি শুধু হাজির হননি বরং মঞ্চে নেচে আরেক দফা মন জয় করেছেন উপস্থিত অতিথিদের।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত দেখা যায় বিপাশাকে। নিজের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে তার অস্তিত্ব জানান দেন এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন বিপাশা। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে বিপাশা জানিয়েছেন, এ সিনেমায় করণের সঙ্গে তিনি রোমান্স করতে চান।

‘অ্যালোন’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে অভিনেত্রী বিপাশা বসুকে। সিনেমাটি পরিচালনা করেন ভূষণ প্যাটেল। তবে মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া জাগাতে পারেনি। তবে করণ সিং গ্রোভার তার দক্ষতা দিয়ে ঠিকই বিপাশার মন জয় করেছেন। এক বছর প্রেম করে চলতি বছর এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে