বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীরের সঙ্গে ডেট প্রসঙ্গে যা বললেন কঙ্গনা

 

বিনোদন ডেস্ক : ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপের পর শোনা যায়, কঙ্গনা রাণৌতের সঙ্গে প্রেম করছেন রণবীর কাপুর। কিন্তু পরবর্তীতে এ গুঞ্জনের সত্যতা মেলেনি।

ranbir1480941881
এদিকে গত সপ্তাহে কফি উইথ করণ টক শোতে কঙ্গনার সঙ্গে রণবীর কাপুরকে ডেটে পাঠানোর কথা বলেন রণবীর সিং। তিনি বলেছিলেন, ‘রণবীরের উচিৎ কঙ্গনার সঙ্গে ডেটে যাওয়া।’

তবে বিষয়টি শুনে চুপ থাকেননি কঙ্গনা। রণবীর সিংয়ের কথার পাল্টা বক্তব্য দিয়েছেন তিনি। রণবীর কাপুরের সঙ্গে ডেট প্রসঙ্গে তানু ওয়েডস মানু খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘রণবীর সিং আমার বন্ধু এবং সে আমার প্রেমের ব্যাপারে খুবই উৎসাহী। আমার যতদূর মনে পড়ে, এর আগে এ বিষয়ে সে আমাকে খোঁচাতে চেয়েছিল কিন্তু সবাই জানে প্রেমের ব্যাপারে আমি খুবই রহস্যময় এবং আমি তাকে সেই সুযোগ দিইনি।’

এর আগে একই অনুষ্ঠানে আলিয়া ভাট বলেছিলেন, ‘মাঝে মাঝেই কঙ্গনাকে এয়ারপোর্টে দেখা যায়, আমার জানতে ইচ্ছে করে তিনি কোথায় যান।’ আলিয়ার এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি।

কঙ্গনা বলেন, ‘আমি আলিয়াকে খুবই পছন্দ করি। সে খুবই চমৎকার একটি মেয়ে। আমি জেনে খুশি হয়েছি যে, সে আমার খোঁজ রাখতে চায়। আমি এতে দোষের কিছু দেখছি না। আমি তার স্পিরিট এবং কাজ পছন্দ করি। আমি তার সর্বশেষ সিনেমাটি দেখিনি। আমার বিশ্বাস সে এটিতেও ভালো অভিনয় করেছে। সে আমাদের গর্বিত করছে।’

সম্প্রতি সিমরান সিনেমার শুটিং শেষ করেছেন কঙ্গনা। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার রেঙ্গুন সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলী খান ও শহিদ কাপুর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ