,

১৪ফুট লম্বা অজগরের পেটে ছিল ৩টি হরিণ!

32117অনলাইন ডেস্ক : বার্মিজ প্রজাতির ১৪ ফুট একটা অজগর সাপ যে এত ক্ষুধার্ত হতে পারে তা অনেকের কাছেই অবিশ্বাস্য। এ সাপটির পেটে পাওয়া গিয়েছে তিনটি হরিণ।এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
সাপের পেটে এ ধরনের হরিণ বা এর দেহের আয়তনের তুলনায় যথেষ্ট বড় জীবজন্তু প্রায়ই পাওয়া যায়। তবে ঠিক কী কারণে পরপর তিনটি হরিণ গলাধঃকরণ করল সাপটি তা এক বিস্ময়। আর তাই বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের এভারগ্লেডস পার্কে প্রায় ১৪ ফুট লম্বা বার্মিজ প্রজাতির এ অজগর সাপটির সন্ধান পাওয়া যায়। এরপর গবেষকরা তা নিয়ে অনুসন্ধান শুরু করেন।

গবেষণাপত্রটির সহ-প্রধান লেখক স্কট বব্যাক। তিনি পেনসিলভানিয়ার ডিকিনসন কলেজের বায়োলজির অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি বলেন, সাপটির পেটে তিনটি হরিণের অস্তিত্ব পাওয়া গেছে। এটি প্রায় ৯০ দিন সময়ের মধ্যে বা আরও কাছাকাছি সময়ে সে খেয়েছে। আর সে হরিণগুলোর দেহের কিছু অংশ এখনও তার পেটে রয়ে গিয়েছে।

তিনি বলেন, একটি অজগর সাপ তিন মাসে তিনটি হরিণ যদি খেতে পারে তাহলে আমাদের জানা উচিত সেখানে এ ধরনের প্রাণী কতগুলো রয়েছে।

বার্মিজ অজগর মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার বার্মা অঞ্চলেরই প্রাণী। তবে অজ্ঞাত কারণে ১৯৯০ দশকে এটি যুক্তরাষ্ট্রের এভারগ্লেডস পার্কে চলে গিয়েছে। সাপটি এভারগ্লেডসে ১৮ ফুট পর্যন্ত লম্বা হতে দেখা গেছে। তবে এশিয়ায় এটি ২৬ ফুট পর্যন্ত লম্বা হতে দেখা যায়।

হরিণগুলোকে অজগরটি কিভাবে আক্রমণ করেছে তা এখনও পরিষ্কার নয়। তবে এটা অনুমান করা হয় যে, হরিণের খাবারের উৎসের কাছাকাছি স্থানে এটি ওত পেতে থাকে। এরপর সুযোগ বুঝে ঝাপিয়ে পড়ে শিকার ধরে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে