বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ হওয়ার বর্ণনা দিলেন অভিনেত্রী

imageবিনোদন ডেস্ক: অভিনয় জীবন শুরু করেছিলন ছোট পর্দায়। মাত্র সাত বছর বয়সে একাধিকবার গোল্ডেন গ্লোব এবং অ্যামি অ্যাওয়ার্ডের পেয়েছিল এই অভিনেত্রী । তারপর সময়ের সঙ্গে বেড়েছে জনপ্রিয়তাও। বড় পর্দায় যখন অভিনয় শুরু করেন তখনি নিজের লিভ ইন পার্টনার ও এক পানশালার মালিক মালিকের নিকট ধর্ষণের শিকার হয় এই জনপ্রিয় অভিনেত্রী।

২২ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। কিন্তু বিফল হন। দীর্ঘ প্রচেষ্টার পর সেই অবসাদ কাটিয়ে জীবনের লড়াইতে ফিরে আসেন। মঙ্গলবার টুইটারে ও একটি আন্তর্জাতিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সেই দুঃসহ দিনগুলির কথা বলেছেন এই অভিনেত্রী ।

অভিনেত্রী বলেন , ‘আর চুপ করে থাকতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম, ওই ঘটনায় কোনওভাবেই আমার দোষ ছিল না।’

নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই সাহসিনী কে? তিনি হচ্ছেন ইভান র‌্যাচেল উড। সম্প্রতি নিজের যন্ত্রণাদায়ক অতীতকে তুলে ধরেছেন স্যোশাল মিডিয়ায়। এতদিন পর কেন এই কথাগুলি বলছেন, সে কথাও জানিয়েছেন র‌্যাচেল উড।

বাইসেক্সুয়াল হওয়ার কারণে পুরুষের পাশাপাশি তাঁর জীবনে এসেছেন নারীরাও। নিজের কালো অতীত নিয়ে মুখ খুলতে বরারবই একটা দ্বিধা ছিল তাঁর। টুইটের শেষে এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি আপাতত বিদায় নিচ্ছেন স্যোশাল মিডিয়া থেকে। এই চিঠির পর অনেক অনুরাগীকেই পাশে পেয়েছেন র‌্যাচেল উড। ভক্তরা জানিয়েছেন, র‌্যাচেল উডের ফিরে আসার জন্য অপেক্ষায় থাকবেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত