,

এই প্রাণী মানুষসহ সব জীবকেই খেয়ে ফেলছে! (ভিডিওসহ)

32056-praniamarঅনলাইন ডেস্ক : বৃহস্পতিবার থেকে হোয়াটসঅ্যাপ-এ ভাইরাল হয়েছে এক আজব ইউটিউব ভিডিও। এরপর আস্তে আস্তে ফেইসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইংরেজিতে সেই ভিডিও’র ক্যাপশনে যা লেখা রয়েছে, তার সারমর্ম হল— ‘কেরালা-কর্নাটক সীমান্তে এক অত্যাশ্চর্য প্রাণী পাওয়া গেছে। এই প্রাণী মানুষ-সহ প্রায় সব জীবকেই খেয়ে ফেলছে। জঙ্গলে প্রবেশ করলে এর থেকে সাবধানে থাকুন। এই ভিডিও-কে অবজ্ঞা করবেন না। এটা গ্রাফিক বা নকল নয়।’

প্রাণীটির ভিডিও এবং ছবি দুই-ই ভাইরাল হয়ে যায়। গুজব ছড়াতে শুরু করে অনেক জায়গাতেই। বলা হতে থাকে, প্রাণীটি ভিনগ্রহের। কিন্তু নেট জগতে ঘুরপাক খাওয়ায় কিছুক্ষণের মধ্যেই বের হয় এর প্রকৃত পরিচয়।

জানা গেছে, কেরালা-কর্ণাটক— সবই মিথ্যে কথা। এই প্রাণীটি আসলে বোর্নিও অঞ্চলের একটি সান বিয়ার। তবে এই সান বিয়ারটি অসুস্থ। সুস্থ-সবল সান বিয়ারের সঙ্গে তার চেহারা তাই মিলছে না। সান বিয়ার মালয়েশিয়া অঞ্চলের প্রাণী। উপযুক্ত বাসস্থানের অভাবে তাদের প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে। মালয়েশিয়ার গণমাধ্যম-সূত্রে জানানো হয়েছে, এই অসুস্থ সান বিয়ারটিকে বনকর্মীরা চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন। এই ভিডিও ও ছবি সেই ঘটনারই।

কিন্তু ততক্ষণে ভিডিও-টি নিয়ে বেঙ্গালুরু অঞ্চলে তোলপাড় হয়ে গেছে। পাবলিক তুলকালাম ঘটায় সোশ্যাল মিডিয়ায়। আসল খবর না জেনে হুজুগে ভারতবাসী মেতে যায় নতুন ধামাকায়। দেখুন সেই ভাইরাল ভিডিওটি-

https://youtu.be/pdBkC-LPbj0

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে