বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন শতক ছোঁয়া নারী

photo-1480437247অনলাইন ডেস্ক : এমা মোরানো হচ্ছেন সর্বশেষ জীবিত ব্যক্তি যিনি তিন শতক ছুয়েছেন। ১৯ শতকের তাঁর জন্ম। আজ  মঙ্গলবার তাঁর ১১৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। ১৮৯৯ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণকারী এই নারী বিশ্বের বয়স্ক জীবিত ব্যক্তি।

বলা হচ্ছে, মোরানোর এই দীর্ঘায়ুর গোপন রহস্য সম্ভবত ওষুধ সেবন না করা।

লেক ম্যাগিওরের ওপর উত্তর ইতালির ভারবানিয়া শহরে বসবাসকারী এমা মোরানো নিজ বাড়িতে গত মাসে বলেন, ‘আমি দিনে দুটি ডিম ও বিস্কুট খাই। কিন্তু আমি অন্য আর কোনো কিছু খাই না, কারণ আমার কোনো দাঁত নেই।’

আজ  ভারবানিয়ায় অ্যাপার্টমেন্টে একটি চেয়ারে বসে এমা জন্মদিনের কেক কাটেন। সঙ্গে ছিলেন তাঁর দুই ভাতিজা, দুই পরিচর্যাকারী এবং তাঁর দীর্ঘদিনের চিকিৎসক। তিনি ইতালির প্রেসিডেন্টের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা কার্ড পেয়েছেন। সেটি এক কর্মকর্তা তাঁকে পড়ে শুনিয়েছেন। তাতে লেখা ‘প্রশান্তি এবং ভালো স্বাস্থ্য’ এবং রাষ্ট্রপরিচালিত টেলিভিশনে তাঁর জন্মদিনের একটি সংক্ষিপ্ত লাইভ অনুষ্ঠান দেখানো হয়েছে। এ সময় তিনি আনন্দের সঙ্গে তাঁর প্রিয় বিস্কুটসহ নানা ধরনের উপহার গ্রহণ করেন। এই বিস্কুট তিনি দুধের সঙ্গে খেয়ে থাকেন। এরপর তিনি কেকের ওপর রাখা মোমবাতির আলো ফুঁ দিয়ে নেভান এবং কেক কাটেন। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, আমি এটি কাটতে পারব না।’

জন্মদিনে একত্রিত হওয়া শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে এমা বলেন, ‘আমার বয়স ১১৭ বছর হওয়ায় আমি খুব খুশি।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ