বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহ বহির্ভূত সম্পর্ক, অতঃপর…

image1অনলাইন ডেস্ক : মসজিদের সামনেই বেতের পর বেত মারা হচ্ছে এক নারীকে। আর বেতের আঘাতে রক্তাক্ত হয়ে যাচ্ছে ওই নারীর শরীর। যন্ত্রণায় আর্ত চিৎকার করে উঠছেন। আর সেই চিৎকার দ্রুত ছড়িয়ে পড়ছে আশপাশে।

আনন্দবাজার পত্রিকার খবর, ইন্দোনেশিয়ার আচেহা প্রদেশে সোমবার এ ঘটনার সাক্ষি স্থানীয় জনগণ। দেশটির শরীয়তি আইনে মসজিদ এতটাই পবিত্র জায়গা যে, তার সামনে আনন্দ উল্লাস, হইহল্লা করা যায় না। ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, আচেহা প্রদেশের রাজধানী বান্দা আচেহার একটি মসজিদের সামনে আনন্দোল্লাসে মত্ত হয়ে পড়েছিলেন একদল মানুষ। তাদের সামনের সারিতে ছিলেন দুই নারীসহ ৫ জন। তাদের সবাইকে গ্রেফতার করা হয়। এরপরই প্রকাশ্যে অকথ্য বেত্রাঘাত। শরীয়তি আইনে এত দিন প্রকাশ্যে বেত্রাঘাতের বিধান ছিল জুয়াখেলা, পানাসক্তি আর সমলিঙ্গে যৌনতা রোধের জন্য।

প্রত্যক্ষদর্শীরা অবশ্য বলছেন, ওই নারীকে প্রকাশ্যে বেত্রাঘাতের জন্য সরকারিভাবে মসজিদের সামনে আনন্দোল্লাসের অজুহাত দেখানো হলেও, আদৌও কারণটা অন্য। ৩৪ বছর বয়সী ওই নারীর নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল একজনের সঙ্গে। শরীয়াতি সমাজ এটা মেনে নেয়নি। তাই তাঁকে প্রকাশ্যে ওই ভাবে বেত্রাঘাত করা হয়েছে। যার সঙ্গে ওই নারীর বিবাহ-বহির্ভুত সম্পর্ক ছিল, তাকেও প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। দু’জনের জন্যই নাকি বরাদ্দ হয়েছিল চাবুকের সাতটি করে ঘা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ