,

ছাগলটিকে মা মনে করছে বানরটি

photo-1480157698অনলাইন ডেস্ক : সম্প্রতি পূর্ব চীনের একটি খামারে দেখা গেছে এক অবাক কাণ্ড, তা হলো একটি বানরছানা চড়ে বেড়াচ্ছে একটি ছাগলের পিঠে। ছাগলটিও বানরছানাটিকে রাখছে মায়ের মতো, পিঠে নিয়ে ঘুরছে এদিক সেদিক।

বানরটি যেমন ছাগলটিকে মা মনে করে জাপটে ধরে থাকে, তেমনি ছাগলটিও নিরাশ করে না বানরটিকে। সন্তানের মতোই আদরযত্ন পায় বানরছানাটি। পশুদের এই প্রেম দেখে মুগ্ধ না হয়ে পারবে না কেউ। বানরছানাকে পিঠে নিয়ে জঙ্গলে দিব্যি ঘাস খাচ্ছে ছাগলটি, দুজন রাতে ঘুমুচ্ছেও একই সঙ্গে। ভিন্ন প্রজাতি ছাড়া কোনো অস্বাভাবিকতা নেই যেন তাদের মাঝে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবর থেকে জানা যায়, ওই খামারের মালিকের নাম জোং শু। তিনি বলেন, ‘সেদিন ছাগলগুলো খামারে ফেরার সময় একটি ছাগলের পিঠে বানর ছানাটিকে দেখতে পেয়ে অবাক হয়েছিলাম। তবে গত চার-পাঁচদিন ধরেই শুধু ওই ছাগলটির সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এটি। বানরছানাটিকে কলা খেতে দিলেও খাচ্ছে না। ছাগলের পিঠ থেকে নামানোর চেষ্টা করলেও নামতে চায় না। তাই সেটিকে আর জোর করে নামানোর চেষ্টা করিনি। বানরছানাটি সম্ভবত ছাগলটিকে নিজের মা হিসেবে গ্রহণ করেছে।’

তবে বিষয়টি ভালো চোখে দেখছে না সেখানকার বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্তাব্যক্তিরা। তাঁরা বানরটিকে বনে রেখে আসার জন্য নির্দেশ দিয়েছে জোং শুকে। তাঁদের বক্তব্য, বানরটি যদি ছাগলদের মধ্যে বড় হয় তাহলে বানরের স্বাভাবিক জীবন ব্যাহত হবে। বানরের স্বার্থেই বানরটিকে বনে ফেরত দিয়ে আসার পরামর্শ দেন বন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে