বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ টি বউ সংসারে থাকা যে গ্রামের রীতি!

ffঅনলাইন ডেস্ক : ভারতের মুম্বাই থেকে প্রায় ১৫০ কি.মি. দূরের গ্রামটির নাম দেঙ্গানমল। এই গ্রামের অধিকাংশ পুরুষই কমবেশি তিনজন স্ত্রীকে নিয়ে সংসার করেন। শুধু যে ভোগলালসা মেটানোর জন্য বহুবিবাহের পথ তারা বেছে নেন, তা নয়! একাধিক বিয়ে করার একমাত্র কারণ হচ্ছে পরিবারে পানি আনার লোকের সংখ্যা বাড়ানো!

জানা যায়, দেঙ্গানমল এমন একটি গ্রাম যেখানে প্রবল পানির কষ্ট। প্রত্যন্ত এই গ্রামে পানির একমাত্র উৎস কয়েকটি কুয়া। সেই সমস্ত কুয়া গ্রীষ্মে শুকিয়ে যায়। তখন দূরবর্তী কুয়া বা নদী থেকে পানি বয়ে আনা ছাড়া উপায় থাকে না। তাই গ্রীষ্মকালে পানি বয়ে আনার জন্যে তখন যাতায়াত মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা হাঁটতে হয়। আর নারীরাই এই পানি আনার কাজ করে থাকেন। প্রতিবার ১৫ লিটারের দু’টি কলসি বয়ে আনেন নারীরা। তাই ওই গ্রামের পুরুষরা বুঝতে পেরেছেন, বহুবিবাহই হলো পানি সমস্যা মেটানোর সহজতম রাস্তা। বাড়িতে বউয়ের সংখ্যা যত বাড়বে, তত বাড়বে পানি আনার হাত ও কলসির সংখ্যা। কাজেই অনেকেই দু’টি কিংবা তিনটি স্ত্রী নিয়ে ঘর করছেন দেঙ্গানমলে। ঘরের বউদের এই গুরুত্বের সুবাদে গ্রামে বিশেষ সম্মানও পান বিবাহিত নারীরা। বিয়ের জন্য কন্যাসন্তান সম্পন্না বিধবা কিংবা বিবাহবিচ্ছিন্নাদের কদরও বেশি। তাছাড়া তারা মনে করেন, ঘরে কন্যাসন্তান আসা মানে ঘরের কাজকর্ম সামলানোর মতো লোকের সংখ্যা বৃদ্ধি পাওয়া।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ