,

ঘুমন্ত গার্লফ্রেন্ডের শরীরে সাপ ছেড়ে রসিকতা! (ভিডিওসহ)

33688-body-snakeamarsangbadঅনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে একজন চা-বিক্রেতাও আচমকাই সুপার মডেল হয়ে যেতে পারেন। কোনো এক অজানা ‘সোনম গুপ্তা’কে নিয়ে চর্চা শুরু হয়ে যেতে পারে। আসলেই তাঁর কোনো অস্তিত্ব রয়েছে কিনা, তা না জেনেই ট্রেন্ডিং শুরু হয়ে যেতে পারে। এখন প্রশ্ন, এই হুজুগের শেষ কোথায়! সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের নজর কাড়তে এমন অনেক কিছু করা হয়, যা সমস্ত সীমা লঙ্ঘণ করে। কেউ বিপজ্জনক স্টান্ট করেন, আবার কেউ অন্যকে বিপদে ফেলে দেন।

এমনই একজন চমক দিতে বিপদে ফেললেন তাঁর গার্লফ্রেন্ডকে। তিনি দুই বন্ধুকে দিয়ে বয়ে আনলেন দুটি বিশালাকার সাপ। ঘরে তখন গভীর ঘুমে তাঁর গার্লফ্রেন্ড। ওই অবস্থাতেই তাঁর গায়ে ছেড়ে দেয়া হল সাপ দুটি। পাশাপাশি ক্যামেরা দিয়ে ছবিও তুলতে শুরু করলেন ওই ব্যক্তি ও তাঁর সঙ্গীরা।

ঘুম ভেঙে দুটি বিশাল সাপ দেখে আঁতকে ওঠেন ওই নারী। চিত্কার জুড়ে দেন তিনি। কিন্তু তাঁর বয়ফ্রেন্ড ও সঙ্গীরা নিজেদের মধ্যে মজামস্করা করে ছবি তুলতেই ব্যস্ত থাকলেন। নারীর ততক্ষণে আতঙ্কে হার্টফেল করার যোগাড়।

শেষ পর্যন্ত সাপ দুটি সরিয়ে নেয়া হয়। ততক্ষণেও আতঙ্ক কাটেনি ওই নারীর। বয়ফ্রেন্ড কাছে গিয়ে সান্তনা দিতে এলে লাথিও ছুঁড়তে দেখা যায়।

এ ধরনের মজামস্করা আদৌ সঠিক নয়। কারণ, ওই নারী হয়তো আতঙ্কে মারাও যেতে পারতেন। এটাকে খুনের চেষ্টার সামিল বলেও অভিহিত করা যায়।

সূত্র: এবিপি আনন্দ

https://youtu.be/p_kJaGtLi_E

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে