,

মায়ের বকুনির হাত থেকে বাঁচালো বোনকে (ভিডিও)

31191অনলাইন ডেস্ক : ছোট বোনের সামনেই বড় বোনকে বকা দিচ্ছিলেন মা। বোনের চোখে জল। আর এত কিছু দেখার পরও কী চুপ থাকা যায়? তাই তো বকুনির হাত থেকে বোনকে বাঁচাতে মাকে শাসাতে থাকে, ‘নো মাম্মি, নো’ বলে।

কিন্তু তারপরেও ‘অবাধ্য’ মা’কে থামানো যাচ্ছে না দেখে আধো আধো বুলিতেই আঙুল তুলে বলল, ‘নো মিনস নো।’ অর্থাৎ না মানে না। ক্ষুদের কাণ্ড দেখে রাগী মা তখন গলে পানি। আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ের সংখ্যা।

রেস্তোরাঁতে মা জেসিকা আর বড় বোন এমার সঙ্গে খেতে গিয়েছিল পুঁচকে টিকে। দিব্যি খাওয়া শুরু হয়েছিল। কিন্তু রাগী মা বোনকে বকতে শুরু করলে আর নিজেকে সংযত রাখতে পারেনি টিকে।

যদিও টিকেকে রাগানোর জন্যই জেসিকা এমাকে বকার ভান করছিলেন। কিন্তু টিকে এত কিছু না বোঝার কারণে, বোনকে বাঁচাতে তাই মাকে রীতিমতো ধমকাতে শুরু করে।

তবু মা থামছেন না দেখে মাকে মারতেও উদ্যত হয় সে। টিকের এই কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি জেসিকা আর এমা। পুরো ঘটনাটাই ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়।
নিমেষের মধ্যে প্রায় ৮২ কোটি হিট ও ২ কোটি ৪ লাখ শেয়ার হয় ভিডিওটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে