বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোকাকোলার নয়া আবিষ্কার সেলফি বোতল!

s3-news-tmpঅনলাইন ডেস্ক : এক হাতে বোতল ধরে কোকাকোলায় চুমুক দেবেন, আর অন্য হাতে মোবাইলে সেলফি তুলবেন। কোকাকোলায় চুমুক দিতে দিতে মামুলি একটি সেলফি তোলার জন্য এটি অনেক কঠিন কাজ নয় কি? কারণ, এতে ব্যাঘাত ঘটতে পারে আপনার কোকাকোলা পানেও, আবার ব্যাঘাত ঘটতে পারে সেলফি তোলায়ও।

কাজটিকে সহজ করে দিতে এবার এগিয়ে এসেছে স্বয়ং কোকাকোলা কোম্পানিই। তাদের সর্বশেষ চমক এবারও স্বাদে নয়, বোতলে। নতুন বোতলে কোক পান করলেই আপনি বন্দি হবেন সেলফির ফ্রেমে।

নতুন আকৃতির বোতলটির নিচের অংশেই স্থাপন করা আছে একটি ক্যামেরা। আর এটি তখনই সচল হবে যখন আপনি কোক পান করার জন্য বোতলটিকে ৭০ ডিগ্রি এঙ্গেলে হেলাবেন। তারপর এই ছবিটিকে আপনি ইন্সাগ্রাম, ফেসবুক কিংবা

পচ্যাটে শেয়ার করতে পারবেন। তবে, ছবিটি তোলার সময় ক্যামেরার অবস্থানটিকে আপনাকেই নিয়ন্ত্রন করতে হবে।
ইসরায়েলের গ্যাফান এড এজেন্সি এই ধারণার প্রবক্তা। আগামী গ্রীষ্মে তারা এটিকে বাজারে ছাড়বেন বলে আশা করা হচ্ছে। তবে সারা পৃথিবীতেই এটি আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হবে বলে মনে করছে এজেন্সিটি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত