,

সন্ধান পাওয়া গেলো অ্যাভাটার শিশু’র! (ভিডিওসহ)

avaterঅনলাইন ডেস্ক : জেমস ক্যামেরনের অ্যানিমেটেড সুপারহিট ফিল্ম ‘অ্যাভাটার’ এর কথা নিশ্চয়ই মনে আছে সবার। প্যান্ডোরা নামে একটি গ্রহের স্থানীয় বাসিন্দারা প্রকৃতিকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই চালিয়েছিলেন। পৃথিবীবাসীকে বুঝিয়ে ছিলেন, অরণ্য বাঁচিয়ে রাখার গুরুত্ব কতখানি।

তবে এটা কোন অ্যাভাটার ছবির নয়া সিকুয়াল নয়। কোনও ফিল্মের গল্প ‌নয়, বাস্তবেই সন্ধান পাওয়া গেছে প্যান্ডোরা গ্রহের এমন সব শিশু অ্যাভাটারের।এদের ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কোনও পাকা হাতের ফটো এডিটিং বা ভিডিও এডিটিংয়ের কাজ নয়, সত্যিই নিজের হাতে ছুঁয়ে দেখতে পারবেন এদের।

শুনে অবাক হচ্ছেন তো? আসলে এগুলো পুতুল। ‘বেবিক্লোন’ নামক কোম্পানি এক বিশেষ ধরনের পুতুল বানিয়েছে। যা দেখতে ‘অ্যাভাটার শিশু’র মতোই।গায়ের রং নীলছে, মুখের উপর সাদা পুঁতির আলপনার মতো। অ্যাভাটার ছবিতে ছিল পূর্ণবয়স্ক পুরুষ ও নারী, এখানে এই নীল অবতাররা নেহাতই দুধের শিশু।

সিলিকন এবং ভিনাইল যা বিশেষ একধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে বেবি পুতুল। হঠাৎ করে দেখেলে বোঝার উপায় নেই যে, আসলে এটা কী? ‘বেবিক্লোন’ নামক কম্পানি এই বিশেষ পুতুলের নামকরণ করেছেন ‘রিবর্নিং’। এই পুতুলগুলি বর্তমান বাজার দর ১০০০ ডলার থেকে শুরু।

https://youtu.be/EqHtt4_8d2k

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে