,

এটিএম-এ টাকা না পেয়ে জামা খুলে ফেলে মেয়েটি!

image-1আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি ময়ূর বিহারের ফেজ থ্রি-তে এটিএমএ-এর সামনে বিশাল লাইন পড়েছিল। অন্যদের সঙ্গে এক তরুণীও লাইনে দাঁড়িয়েছিলেন। কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকেই বিরক্তি প্রকাশ করছিলেন। স্বভাবতই ওই তরুণীও বিরক্ত হচ্ছিলেন। এমনিতেই নোট বাতিলের জেরে পকেটে থাকা ৫০০ এবং ১০০০ টাকার নোটগুলো অচল হয়ে গিয়েছে। কিন্তু ব্যাঙ্ক বা এটিএম থেকে নগদ সংগ্রহেও বিশাল লাইনে দাঁড়াতে হচ্ছে।

কয়েক ঘণ্টা দাঁড়ানোর পরও ময়ূর বিহারের ফেজ থ্রি-র ওই এটিএম-এ টাকা শেষ হওয়ার খবর পান লাইনে দাঁড়ানো সকলে।
এবার আর ধৈর্য ধরে রাখতে পারেননি ওই তরুণী। রাগের চোটে লাইনে দাঁড়িয়েই নিজের টপ খুলে ফেলেন। উর্দ্ধাঙ্গ নগ্ন করে ফেলেন। এই ঘটনায় হইচই পড়ে যায়। ক্ষিপ্ত অর্ধনগ্ন তরুণী ক্ষোভে ফেটে পড়েন। রবিবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি মহিলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তরুণীকে অনেক বুঝিয়ে-সুঝিয়ে টপ পরানো হয়।

এরপর তরুণীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়। সেখান থেকে পুলিশই তাঁকে এসকর্ট করে অন্য একটি ব্যাঙ্কের এটিএম-এ নিয়ে যায়। সেখানেই এটিএম থেকে টাকা তোলেন ওই তরুণী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল ওই তরুণীর। তার মধ্যে টাকা আর পাওয়া যাবে না শুনে অন্যদের মতোই হতাশ হয়ে পড়েছিলেন তিনি। এটিএম-এ টাকা না মিললে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলেই মনে করছেন ওই প্রত্যক্ষদর্শীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে