বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেলফির পর ট্যাক্সিচালকের ফাঁসি!

photo-1478881779আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মোবাইল ক্যামেরায় সেলফি তোলার পর ফাঁসি দিয়েছেন এক ট্যাক্সিচালক। হায়দরাবাদ রাজ্যের রমানাথপুরের উপল এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

উপল পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এক ট্যাক্সিচালকের ফাঁসির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে মৃতদেহের সঙ্গে মৃতের মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ওই মোবাইল ঘেঁটে এর ভেতরে মৃত্যুর আগে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ওই ট্যাক্সিচালকের সেলফি পাওয়া য়ায়।

পুলিশ জানায়, যে কাপড় গলায় দিয়ে সেলফি তুলেছিলেন ২৮ বছর বয়সী ট্যাক্সিচালক কে ক্রান্তি কুমার, সেই কাপড়ই ফ্যানের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি নিয়েছেন তিনি। তবে সেলফি তুললেও ওই সেলফি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেননি ওই ট্যাক্সিচালক।

এ ছাড়া ঘটনাস্থল থেকে ট্যাক্সিচালকের একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। যাতে মৃত্যুর কারণ হিসেবে অভাব-অনটনের কথা লেখা ছিল।

তবে ট্যাক্সিচালক ক্রান্তি কুমারের স্বজনরা জানান, টাকার অভাব ছিল তাঁর। কিন্তু এমন অভাবও নয় যে ফাঁসি দিয়ে সব শেষ করে দিতে হবে।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতে চলতি মাসেই শেষ সেলফি তুলে আত্মহত্যার দুটি ঘটনা ঘটল। এর আগে কর্ণাটক রাজ্যে এক প্রেমিক প্রত্যাখ্যাত হয়ে গায়ে দাহ্য পদার্থ ঢেলে ফেসবুকে সেলফি পোস্ট করেন। এরপর প্রেমিকার বাড়ির সামনে গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ওই যুবক।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত