,

বিমানে হঠাৎ নেমে এলো সবুজ সাপ!

photo-1478619509নিউজ ডেস্ক : মেক্সিকোর আকাশে চলছে অ্যারোমেক্সিকোর ফ্লাইট। দেশটির তোরেন শহর থেকে মেক্সিকো সিটিতে যাবে ওই ফ্লাইট। সবকিছুই ঠিকঠাক। হঠাৎই একজনের চিৎকার। বিমানের কেবিন সিলিংয়ে পেঁচিয়ে আছে একটা সবুজ সাপ।

বিমানে করে সাপটিও এক শহর পাড়ি দিয়ে অন্য শহরে এলো।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কোনো যাত্রীর বড় ব্যাগে করে সবুজ সাপটি বিমানে এসে পড়ে। পড়ে ব্যাগ খোলা পেয়ে বিমানের সিলিংয়ে চলে যায়। এরপরই যাত্রীদের নজরে আসে সাপটি।

বিমানের একজন যাত্রী মেদিনা বলেন, ‘আমি ম্যাগাজিন পড়ছিলাম। আমার পাশে বসা যাত্রীর নজরে পড়ে ওই সাপ। তিনি চিৎকার করেন, ও মাই গড!’ সাপটি তিনফুট লম্বা ছিল বলে জানান মেদিনা।

মেদিনা জানান, সবাই ভয় পেয়েছে। কিন্তু এরচেয়ে বেশি কিছু না। অনেকে উঠে এসে দেখেছে সাপটিকে।

মেক্সিকো সিটি ধরার আগেই পাইলট বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে দেন। আর এ কারণে ওই বিমানটিকে সবার আগেই অবতরণের অনুমতি দেওয়া হয়। পরে সাপটিকে সরিয়ে নেন নিরাপত্তা কর্মীরা।

২০০৬ সালে হলিউডে একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্র নির্মিত হয়। ছবিটির নাম ছিল, ‘স্নেক অন আ প্লেন’!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে