বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়তমাকে নিয়ে দুই পেঙ্গুইনের রক্তক্ষয়ী লড়াই! (ভিডিও)

 

আপনি যদি পেঙ্গুইনদের খুব শান্ত স্বভাবের মনে করে থাকেন, তাহলে আপনার ধারণা ভুল। কারণ পেঙ্গুইনদের জীবনেও অন্যের বাচ্চা ছিনতাই, সংসার ভাঙা, পরকীয়ার মতো ঘটনা রয়েছে। যদিও এ ধরনের ঘটনা পেঙ্গুইনদের জীবনযাপনে তুলনামূলকভাবে কম।

penguin1478512585

সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে সংসার ভাঙার দরুণ দুই পুরুষ পেঙ্গুইনের রক্তক্ষয়ী লড়াই ব্যথিত করেছে ইন্টারনেট দুনিয়ার সকলকে।

ভিডিওটিতে দেখা গেছে, দীর্ঘদিন পর বাড়ি ফিরে এক পুরুষ পেঙ্গুইন তার স্ত্রীকে অন্য আরেকটি পুরুষ পেঙ্গুইনের সঙ্গে জীবনযাপন করতে দেখে ক্রোধে ফেটে পড়ে। প্রেয়সীকে নিয়ে শুরু হয়ে যায় দুই পুরুষ পেঙ্গুইনের রক্তক্ষয়ী লড়াই। প্রতি সেকেন্ডে আটবার করে একে অন্যকে ডানা দিয়ে আঘাত করতে থাকে দুই পুরুষ পেঙ্গুইন। তাদের সাদা নরম দেহ রক্তে লাল হয়ে যায়।

এক পর্যায়ে রক্তক্ষয়ী যুদ্ধে কিছুটা বিরতি আসে। পুরোনো সঙ্গী ও নতুন সঙ্গীর মধ্যে একজনকে বেছে নিতে এগিয়ে আসে নারী পেঙ্গুইনটি। কিন্তু স্বামী পেঙ্গুইনটির কপাল বড়ই মন্দ কারণ স্ত্রী পেঙ্গুইন স্বামীকে বাদ দিয়ে নতুন প্রেমিককেই বেছে নেয়। তবে হাল ছাড়তে নারাজ পুরোনো সঙ্গী। আবারো সে এগিয়ে গিয়ে রক্তক্ষয়ী লড়াইয়ে লিপ্ত হয়। কিন্তু স্ত্রী আবারো পুরোনো প্রেমিককেই বেছে নেওয়ায় হতবিহ্বল হয়ে হাল ছেড়ে দেয় সে। চলে যায় অন্য দিকে।

তবে তার জন্য ভালো বিষয় হচ্ছে, ঘটনাস্থল আর্জেন্টিনার পান্টা টম্বো উপদ্বীপটিতে আরো প্রায় ২ লাখ পেঙ্গুইন রয়েছে। সুতরাং হয়তো সেখান থেকেই কোনো এক নতুন সঙ্গী খুঁজে নেবে সে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ