,

বিজ্ঞাপনে মেয়েদের `পা’

Pa.............ডেস্ক রিপোর্ট : নতুন এই কোম্পানি দিতে চায় বিজ্ঞাপন, আর সে কারণেই তাদের ‘স্পেস’ দরকার৷ না, হোর্ডিং, ব্যানার বা সংবাদপত্রের স্পেস নয়৷ এই কোম্পানি বিজ্ঞাপন দিতে যায় ষোড়শীদের উরুতে৷ চমকে গেলেন? ভাবছেন বানান বা গোটা লাইনটাই ভুল লিখেছি? না একেবারেই নয়৷ চীনের এক কোম্পানি বিজ্ঞাপনের ক্ষেত্রে নয়া এই পন্থা বের করেছে৷

চীনের এই কোম্পানি নিজেদের বিজ্ঞাপন দিচ্ছে যুবতীদের উরুতে৷ একসঙ্গে তারা প্রোডাক্টের বার কোডের ট্যাটুও দিয়ে দিচ্ছেন যার ফলে এটিকে মোবাইলের সাহায্যে স্ক্যান করে নির্দিষ্ট প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় তথ্য পেতে পারবেন৷

হুবেই প্রান্তের একটি স্যানিটারি টেবিল প্রস্তুতকারী সংস্থা সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছিল যাতে এই কোম্পানির মেয়েদের পায়ের স্পেস দরকার ছিল৷ পায়ে বিজ্ঞাপণ সাঁটাতে রাজি মেয়েদের আবেদন করতেও বলা হয়৷ এই অ্যাডে লেখাছিল, বিজ্ঞাপনের সঙ্গে তাদের বার কোডের ট্যাটুও করতে হবে এবং যদি কোন গ্রাহক মোবাইলের মাধ্যমে এই বার কোড স্ক্যান করতে চান তবে তাদের এটি করতে দিতে হবে৷

১০০র ও বেশি সংখ্যক যুবতী কোম্পানির এই অভিযানে সামিল হন৷ এর সাহায্যে যুবতীরা টু পাইস কামিয়েও নিলেন৷ বিজ্ঞাপন কোম্পানি জানিয়েছে, বুয়ান শহরের ঝাঙ্গেনান ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স ও লা ক্যাম্পাসের বেশ কিছু ছাত্রী এই কাজ করতে রাজী হয়েছেন৷

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে