বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভায়াগ্রা আবিষ্কারকের এবার নতুন চমক যৌনবর্ধক স্প্রে

032842spray_kalerkanthএবার কি তবে পুরুষরা ‘নীল পিল’কে গুড বাই করে, স্প্রের দিকে ঝুঁকবে? এমনটা হলে, আশ্চর্য হওয়ার কিছু নেই। হাতের কাছে মানুষ যদি এমন কিছু পেয়ে যায়, যা কয়েক সেকেন্ডে কাজ শুরু করবে, সেখানে কেউ কি ধৈর্য ধরে এক ঘণ্টা আর অপেক্ষা করবেন? অবশ্যই না।

হ্যাঁ, ভায়াগ্রার কথাই বলা হচ্ছে। যিনি হৃদয় নিয়ে গবেষণা করতে গিয়ে হঠাত্‍‌ই ভায়াগ্রা আবিষ্কার করে গোটা দুনিয়ার পুরুষজাতির শরীর উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিলেন, সেই মানুষটিই এবার বানিয়েছেন বিশেষ স্প্রে। যা ভায়াগ্রার থেকে অনেক দ্রুত কাজ করবে। নীল পিল অর্থাত্‍‌ ভায়াগ্রার রিঅ্যাকশান শুরু হতে যেখানে ঘণ্টাভর অপেক্ষা করতে হয়, সেখানে নতুন আবিষ্কৃত সেক্সজাগানিয়া স্প্রে কাজ করবে কয়েক সেকেন্ডে।

আবিষ্কারকের দাবি, একবার স্প্রে করলে দেড় ঘণ্টা ধরে কাজ করবে। তবে, এক্ষুনি চাইলেই আপনি পাবেন না এই ম্যাজিক সেক্স স্প্রে। কমসে কম আরও তিন বছর অপেক্ষা করতেই হবে। তারপরই আপনি মার্কেটে পাবেন এই যৌনবর্ধক স্প্রে।

জানা গেছে, তরল ভায়াগ্রা (সিলডেনাফিল) দিয়েই বানানো হয়েছে এই স্প্রেটি। propylene গ্লাইকল এখানে মিডিয়াম হিসেবে ব্যবহার হয়েছে।

ল্যাবরেটরি গবেষণায় খরগোশের জিভে স্প্রে করে দেখা গেছে, মাত্র ৭৮ সেকেন্ডের মধ্যেই কাজ শুরু করে এই স্প্রে। জিভ ও মুখের টিস্যু সহজেই এই তরল ভায়াগ্রা শোষণ করে নিতে পারে। প্রাথমিক ল্যাবরেটরি পরীক্ষায় আরও যেটা লক্ষ করা গেছে, মানুষের ক্ষেত্রে ভায়াগ্রার পাঁচ গুণ বেশি সময় ধরে এই স্প্রে-র কার্যকরিতা থাকছে।

ফলে, নীল পিল ছেড়ে এবার যে স্প্রেতেই ঝুঁকবে পুরুষদুনিয়া, তা নিয়ে আর সন্দেহ কী!

সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত