,

পাওয়া গেল ৭০০ বছরের পুরোনো ব্যাংক নোট

 

পুরোনো গুপ্তধন হিসেবে সোনা, রুপা পাওয়ার খবর শোনা যায় মাঝে মাঝে। কিন্তু ৭০০ বছরের পুরোনো ব্যাংক নোট! চীনা একটি প্রাচীন ভাস্কর্যের ভেতর এমনই একটি পুরোনো নোট পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার মসগ্রিন নিলাম হাউসে প্রদর্শন করা হয় এই নোট। তবে গুপ্তধন আবিষ্কারের মতোই ঘটেছে ব্যাপারটি।
oldest_bank_220161023092208
নিলামে প্রদর্শন করা হয়েছিল এশিয়ার প্রাচীন সব ভাস্কর্য। সেখানেই কাঠের তৈরি এক মার্শাল আর্ট গুরুর একটি ভাস্কর্যে পাওয়া যায় ওই নোট। ভাস্কর্যটি ১৩০০-১৪০০ শতাব্দীতে তৈরি করা হয়। মিং রাজবংশের সময় প্রচলিত ছিল ওই নোট।
নিলামের ঊর্ধ্বতন কর্মকর্তা রে ট্রেগাসকিস বলেছেন ‘আমরা বিস্মিত হয়ে পড়েছিলাম ওই ব্যাংক নোটটি দেখে।’

নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের ভাস্কর্যগুলোতে মূল্যবান পাথরসহ বিভিন্ন প্রাচীন উপকরণ পাওয়া যায়। কিন্তু কাঠের কোনো ভাস্কর্যে প্রাচীন ব্যাংক নোট পাওয়ার ঘটনা এটাই প্রথম।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক নোটটি ৭০০ বছরেরও বেশি পুরোনো। চীনের মিং ডাইন্যাস্টির (রাজত্বকাল ১৩৬৮-১৬৪৪ সাল) সময়কার ব্যাংক নোট এটি। মিং ডাইন্যাস্টির প্রথম সম্রাট জু ইয়ান জ্যাংয়ের সময়ে চীন খুব সমৃদ্ধি অর্জন করেছিল। সে সময় বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক খুব ভালো ছিল চীনের। তাই সে সময় প্রাচীন সোনা ও রুপার মুদ্রার পরিবর্তে চীন কাগজের তৈরি মুদ্রার প্রচলন শুরু করে। এক গুয়ান মূল্যের ওই ব্যাংক নোটটি সে সময় সবচেয়ে দামি মুদ্রা ছিল। এটির বর্তমান মূল্য ৬৬০ আরএমবি অর্থাৎ ৯৮ ডলার। যদি নিলামে বিক্রি হয়, তাহলে এর মূল্য হবে ২ হাজার থেকে ৪ হাজার ডলারের মতো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে