বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব সমুদ্রসৈকতে সবাই নগ্ন থাকে !

beachমানুষ জাতির নিয়ম হচ্ছে পোশাক পড়া। কিন্তু যদি আপনার ইচ্ছা হয় আদিম যুগে ফিরে যাওয়ার, সেখানে নেই কোন পোশাক। তবে আপনি যেতে পারেন। ইচ্ছা হলে আপনি সেখানে পোশাক না পরেই নগ্ন হয়ে ঘুরে বাড়াতে পারেন।

তেমনই কিছু সমুদ্রসৈকত আছে। বেহিসেবি, বেআবরু হয়ে উঠতে কাতারে কাতারে পর্যটক ভিড় জমান সেখানে। কড়া সূর্যের আলোয় মেলে ধরেন উন্মুক্ত শরীর।

হ্যাঁ, এইসব বিচে চাইলে নিজেকে উন্মুক্ত করে ফেলতে পারেন আপনিও। কেউ আপনাকে বাঁধা দেওয়ার নেই। জোর করার কেউ নেই। তবে সবটাই নির্ভর করছে আপনার ইচ্ছার উপর। আপনি চাইলেই নগ্ন হতে পারেন প্রকাশ্যে।

কোপেনহ্যাগেনের বেলভিউ বিচ, ডেনমার্ক

মধ্য কোপেনহ্যাগেন থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে অবস্থিত এই বিচ। গ্রীষ্মকালে সাগরপারের হাওয়া খেতে স্থানীয়রা সেখানে সময় কাটাতে আসেন। আসেন পর্যটকরাও। কেননা বছরের এই সময়টাতেই বেলভিউ হয়ে ওঠে উন্মুক্ত এক স্বর্গপুরী। চারদিকে অপরূপাদের ভিড়। কারোর দেহে নেই আবরুর লেশ। ৭০০ মিটারের লম্বা সৈকতে শ্বেতশুভ্র নারীপুরুষ হেঁটে বেড়ান পোশাকহীনভাবে। নিজের খেয়ালে।

ভ্যানকুভারের রেক বিচ, ব্রিটিশ ক্যাম্বোডিয়া

৭.৮ কিলোমিটার লম্বা বিচটি উত্তর আমেরিকার অন্যতম জনপ্রিয় বিচ। স্থানীয়রা ছাড়াও এই বিচে বেড়াতে আসেন দেশ-বিদেশের সমুদ্রপ্রেমী। প্রতি মাসে সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হয় বিচে। গান করতে আসেন নামীদামি শিল্পী। সেইসঙ্গে আরও একটি কারণে এই বিচ জনপ্রিয়। রেক বিচ পৃথিবীর অন্যতম ন্যুড বিচ। নারী-পুরুষ নির্বিশেষে পোশাকহীন হয়ে ঘুরতে পারেন সেখানে। অয়েল ম্যাসাজ করাতে পারেন। বডি পেইন্ট করাতে পারেন। ভলিবল খেলতে পারেন। বা স্রেফ বিশ্রামও নিতে পারেন।

মিয়ামির হাউলাভার বিচ, ফ্লোরিডা

ন্যুড বিচের তালিকায় জায়গা করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিচটি। প্রতিদিন সেখানে ৭,০০০ মানুষ ভিড় জমান। বিচে রয়েছে লাইফগার্ড, পাবলিক রেস্টরুম, পোশাক পালটানোর রুম, কনসেশনস্। ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য সর্বদা টহল দেয় পুলিশ। বিচের অন্যতম আকর্ষণ সাদা বালি, যা পৃথিবীর অন্য কোথাও চোখে পড়ে না। সারাবছর আরামদায়ক আবহাওয়া থাকে। পরিবারের সঙ্গেও মানুষ ছুটি কাটাতে আসেন হাউলাভার বিচে।

বাহিয়ার মাসারানডুপিও বিচ, ব্রাজিল

গোটা বিচটাকে ন্যুড বললে ভুল বলা হবে। ১.৫ কিলোমিটার লম্বা বিচের ছোট্ট একটি অংশ ‘ন্যুড জোন’। বাকি বিচে বিকিনি পরতে মানা নেই। কিন্তু একেবারে ছিন্নবস্ত্র হওয়ার অনুমতি নেই। ব্রাজিলের এই বিচের মাহাত্ম প্রকৃতি। চারদিকে নারকেল গাছের সারি।

ইবিজার এস ক্যাভালেট বিচ, স্পেন

ইবিজা শহরের রাতের উল্লাস শান্ত আশ্রয় খোঁজে সকালের সাগরপারে। সাদা বালু ছড়ানো সৈকতে রাতের ক্লান্তি হারিয়ে যায় নিমিষে। এমনই মনে করেন স্পেন ঘুরতে আসা পর্যটকরা। বয়স্কদের তুলনায় সেখানে তরুণ-তরুণীদের দেখতে পাওয়া যায় বেশি। শ্বেতাঙ্গ বিস্তার করে, সূর্যের তাপ নিতে শুয়ে থাকতে দেখা যায় ইউরোপীয় অপ্সরাদের। বছর শেষে পার্টি হয়ে সেখানে। ভিড় বাড়ে দ্বিগুণ।

ক্রেটের প্লাকিয়াজ বিচ, গ্রিস

গ্রিসের ঐতিহাসিক গল্প-কাহিনীর ফাঁকে খানিক স্বস্তি খুঁজতে পর্যটকরা চলে আসেন ক্রেটে শহরের প্লাকিয়াজ বিচে। খাড়া বাঁধের একেবারে নীচে সমুদ্র, আর তার পারেই এই ন্যুড বিচ। গ্রিক কন্যারা সেখানে রোদ পোহাতে আসেন। শ্বেতশুভ্র অঙ্গ তামাটে করার আশায়। কেননা ওদেশের মানুষ মনে করেন, ভারতীয়দের মতো শ্যামলা বর্ণেই লুকিয়ে থাকে সৌন্দর্য। পাশাপাশি স্কুবা ডাইভিং, উইন্ড সার্ফিং করার আদর্শ জায়গা এই বিচ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ