আগে ছেলেদের পাত্তা পেতেন না, এখন পাত্তা দেন না
নিউজ ডেস্ক : ছোটবেলা থেকে খাবারে প্রবল ঝোঁক যুক্তরাষ্ট্রের তরুণী এমা পোপের। খেতে বসলে যেন উঠতেই চাইতেন না, সব সময় তার ড্রয়ারে বার্গার পিৎজ্জাসহ নানা খাবার মজুদ থাকতো। দিনে চার/পাঁচবার খাবার খেতেন। প্রত্যেকবারই পিৎজ্জা জাতীয় খাবার থাকতো তার মেন্যুতে। এভাবে খেতে খেতে বিভৎস শরীর গড়েন এমা পোপ। এ শরীর নিয়ে শুনেছেন নানা নেতিবাচক কথাও। কেউ সবার সামনেই শরীর নিয়ে অপমান করতেন, কেউ পেছনে পেছনে।
কিন্তু, হঠাৎই অসম্ভব শরীরিক উন্নতি হয়েছে এমা পোপের। আগে মোটা বলে সবাই খোটা দিতেন। কেউ তার সঙ্গে প্রেম করতে চাইতেন না।
এখন ওজন কমিয়ে চমৎকার শারীরিক ফিটনেস বানিয়েছেন এমা। তাই এখন ছেলেরা তার পেছনে ঘুরঘুর করে। কিন্তু, তিনি এখন আর কাউকে পাত্তা দেন না।
আগে এমার ওজন ছিল ১৪২ কেজি। আর এখন তার ওজন মাত্র ৭৭ কেজি। আর আগের থেকেও খুব সুন্দরী হয়েছেন এমা।
এক সময় এমার ওজন বেড়ে দাঁড়িয়েছিল ১৪২ কেজিতে। আর তখন তার শরীরিক অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। তার ওজনের সাথে অপমানের পাল্লাও ভারি হতে শুরু করে।
এমা একজন নার্সিংয়ের ছাত্রী। তার বন্ধুরাও তাকে অপমান করতে ছাড়তো না। শরীর নিয়ে বিভিন্নভাবে অপমান করতো।
এমা বলেন, ‘স্কুলের বন্ধুদের কাছ থেকে আমি অনেক অপমানের শিকার হয়েছি। কষ্টে সব অপমান নিজের ভেতর পুষে রেখেছিলাম। কখনো বাবা মাকে বলিনি। এই অপমানগুলো ছিল খুবই হৃদয় বিদারক। আমি চিন্তাও করতে পারিনি আমার বন্ধুরা আমাকে এভাবে অপমান করবে।’
বন্ধুরা সব সময় এমা পোপকে মোটা মেয়ে বলে ডাকতো। তার যে একটা নাম ছিল তা প্রায় ভুলেই গিয়েছিল তারা। এভাবে কষ্টে যন্ত্রণায় দিন চলে যাচ্ছিল এমার। হটাৎ একদিন আরও এক জঘন্য ঘটনা ঘটে গেল ভলিবল ম্যাচ খেলার সময়। কারণ এমা ছোট বেলা থেকেই খেলাধুলা করতেন।
সেদিন সকালে এমা ভলিবল খেলতে মাঠে ঢুকছেন। এমন সময় কয়েকটি ছেলে চিৎকার করে বলছিল যে তার নিতম্বের জন্য আলাদা কোর্ট নেওয়া দরকার। কারণ তার মোটা নিতম্ব, পরিহিত কোর্টের বাইরে বের হয়ে যাচ্ছে। তাদের আচরণে এমা খুব রাগান্বিত হয়েছিলেন। তারা এমন জোরে চিৎকার করছিলো যে বাধ্য হয়ে পুলিশ ডাকতে হয়েছিলো তাদেরকে সরানোর জন্য।
এ রকম আরেকটি ঘটনা ঘটেছিল। একদিন এক ছেলে তাকে বলেছিল তার মুখ দেখতে খুবই সুন্দর কিন্তু পা দুটি খুবই বড় বড় ও শরীরও মোটা। তাই তাকে দেখে মনে হচ্ছে একটি সুন্দর মুখের মেয়ের মোটা শরীর যা খুবই বেমানান।
তবে এমার ওজন কমার সাথে সাথে কদরও বাড়তে শুরু করে। যারা আগে তার ঘৃণা করতেন তারা এখন তার সাথে কথা বলতে চান। এবং আগের আচরণের জন্য তার কাছে ক্ষমা চান।
এমা বলেন, ‘প্রতিদিন আমার কাছে ম্যাসেজ আসে। যারা আগে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল তারা আজ আমার সাথে কথা বলতে চান। আগের ব্যবহারের জন্য তারা ক্ষমা চান। তারা মনে করেন এভাবেই আমি তাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু তারা জানে না, যখন তারা আমাকে অপমান করেছিলেন তখন কতটা কষ্ট পেয়েছিলাম আমি।’
তবে এভাবে ক্ষমা চেয়েই তারা রেহাই পাননি। তাদেরকে আর আগের মত ভালো বন্ধু ভাবতে পারছেন না এমা। এমা মনে করেন, তারা কোনও স্বার্থ হাসিলের জন্য মেশার চেষ্টা করছেন। আবার স্বার্থ হাসিল হয়ে গেলে তারা খারাপ আচরণ করবেন। তাই এতো সহজেই তাদেরকে ক্ষমা করছেন না তিনি।
আরেক ধরনের অভিজ্ঞতা হয়েছিল এমার। আগে যে ছেলেরা তার সাথে ভালোভাবে মিশতেন না সারাক্ষণ মোটা বলে খোটা দিতেন তারা আজ তার সাথে প্রেম করার জন্য ঘুরঘুর করছেন। কিন্তু তাদের এত সহজে পাত্তা দিচ্ছেন না তিনি। কারণ তাদের প্রকৃত আচরণ এমা জানেন।
এমা বলেন, ‘ছোটোতে কেউ ওজন ও খাবারের প্রতি সচেতন থাকে না। আমিও ছিলাম না। শুধু খাবার খেয়েই গেছি। ওজনও তার মত বেড়েই চলছিল। আমার ড্রয়ারে সব সময় পিৎজ্জা থাকতো। আর এ পিৎজ্জাই ওজন বাড়ার জন্য দায়ী।’
তার সৌন্দর্য এখন এতই চমৎকার হয়েছে যে অন্যরা তাকে অনুকরণ করতে চাইছে। তার বান্ধবিরা ম্যাসেজের পর ম্যাসেজ দিচ্ছে। তারা এত কম সময়ে এমার ওজন কমানোর রহস্য জানতে চায়। এক সময় তারা তাকে মোটা বলে খোটা দিতো। আর আজ সেই এমার কাছে সৌন্দর্যের চর্চার টিপস নিতে চাচ্ছে। এটা এমার জন্য খুবই আনন্দের। এমা এটা ভীষণ উপভোগ করছেন।
১৭ বছর থেকে ওজন কমাতে শুরু করেন এমা। এক বছর ধরে তিনি তার পিৎজ্জা খাওয়ার অভ্যাস ত্যাগ করেছেন। আর পিৎজ্জা খাওয়ার অভ্যাস ত্যাগ করাতেই তার ওজন কমেছে ১৮ কেজি। এভাবে একের পর টারগেট নিয়ে তিনি ওজন কমিয়ে যাচ্ছেন। এখন তার ওজন মাত্র ৭৭ কেজি। আগে ছিল ১৪২ কেজি।











