বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে বাঁচাতে সাহসী বাচ্চা তিমির কাণ্ড (ভিডিও)

ঘুরতে ঘুরতে তীরের কাছে চলে এসেছিল মা ও বাচ্চা তিমি দু’টি। সৈকতের অল্প পানির কারণে বালুতে আটকে যায় মা তিমি। কিন্তু পুঁচকে তিমির সাহসী প্রচেষ্টায় মুক্ত হয়ে গভীর পানিতে চলে যেতে সক্ষম হয় সে।

baby-whale1475832381

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের নর্থ স্ট্রাডব্রুক দ্বীপের সৈকতে। খবর ডেইলি মেইল অস্ট্রেলিয়ার।

ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সৈকতের অল্প পানির কারণে বালুতে আটকে যায় বিশালদেহী মা তিমি। লেজ ঝাঁপটে প্রাণপণে চেষ্টা করলেও বালু থেকে মুক্ত হতে পারছিল না মা তিমিটি।

এ অবস্থায় নিজের ছোট্ট শরীরের সবটুকু শক্তি দিয়ে মাকে ঠেলতে থাকে বাচ্চা তিমিটি। চারপাশ ঘুরে প্রাণান্ত চেষ্টায় একসময় সফলও হয় সে।

খবর পেয়ে অবশ্য উদ্ধারকারী একটি দল রওয়ানা দিয়েছিল ঘটনাস্থলের দিকে।তবে তারা পৌঁছানোর আগেই মাকে মুক্ত করে তাকে সঙ্গে নিয়েই গভীর পানির দিকে চলে যায় পুঁচকে সাহসী তিমি।

https://youtu.be/rEg_Euk3ong

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত