বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইফ সাপোর্টে থাকা খাদিজাকে নিয়ে তিন নারী এমপির সেলফি

248513_1সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার খাদিজা বেগমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট অবস্থায় দেখতে গিয়ে সেলফি তুলেছেন তিন নারী সংসদ সদস্য।

বুধবার সন্ধ্যা ৬টায় জে হক বাবু নামের একজন ব্যক্তি নারী সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের তোলা সেলফি তারই ফেইসবুকে পোস্ট করেন এবং লিখেছেন লাইফ সাপোর্টে মুমূর্ষ খাদিজাকে দেখতে গেলেন, ‘গণমানুষের নেত্রী মাননীয় সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন আপু’। পরে সেই সেলফি সাবিনা আক্তার তুহিনও তার ফেইসবুকে শেয়ার করেছেন। এ সেলফিতে শুধু তুহিনই আছেন। তিনজনের গ্রুপ সেলফিতে তুহিনসহ সাবেক নারী সংসদ অপু উকিলকেও দেখা গেছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় চলছে কড়া সমালোচনা। আসাদ রহমান নামের একজন ব্যক্তি তিনজনের গ্রুপ সেলফি ফেসবুকে নিজ একাউন্টে পোস্ট করে লিখেছেন, ‘খাদিজাকে দেখতে গিয়ে সেলফি..এনারা কিন্তু সংসদ সদস্য..কিছু বলা যাবে না’।

একই ছবি নিজ ওয়ালে পোস্ট করে বুনন আহম্মেদ লিখেছেন, ‘সিলেটে খাদিজাকে কুপিয়েছে ছাত্রলীগ নেতা বদরুল। বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখনও তার জ্ঞান ফিরেনি। ৭২ ঘণ্টার সময় নিয়েছে চিকিৎসকরা। মেয়েটিকে নিয়ে সবাই চিন্তিত। এরমধ্যেই তাকে দেখতে গিয়েছিলেন ৩ নারী নেত্রী। আর সেখানে গিয়ে তারা সেলফি তুলে প্রমাণ করলেন, তাদের মানবিকতা!!! হায়, কারো সর্বনাশ কারো পৌষ মাস’।

এ বিষয়ে জানার জন্য অপু উকিল ও সাবিনা আক্তার তুহিনের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেনি।

চ্যানেল২৪ এর সাংবাদিক মুকিমুল আহসান হিমেল তার ফেইসবুক স্টাটাসে লিখেছেন, ছাত্রলীগের কেউ একজন কুপিয়েছে তো কি হয়েছে, আওয়ামী লীগের মহিলা এমপিরা তো দেখতে গিয়েছে। একে খাদিজার সাথে সেলফি বলে তাদের বিব্রত করবেন না, এ তাদের ভালবাসার তৈলচিত্র!!

খাদিজা বেগম স্কয়ার হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক রেজাউস সাত্তারের অধীনে চিকিৎসাধীন। বুধবার চিকিৎসক রেজাউস সাত্তার বলেন, খাদিজার শারীরিক পরিস্থিতি আগের মতোই গুরুতর। তিনি ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ