,

পূজার রেসিপি: ভিন্ন স্বাদের আলুর দম

photo-1475587044ভিন্ন রকম ডেস্ক : পূজায় আলুর দম ছাড়া চলে? লুচির সঙ্গে আলুর দম চাই চাই। তাই আজকের আয়োজনে থাকছে ভিন্ন স্বাদের আলুর দমের রেসিপি। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন আলুর দম।

উপকরণ

আলু আধা কেজি, টক দই এক কাপ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, কাঁচামরিচ পাঁচ/ছয়টি, পোস্তদানা বাটা দুই টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, দারুচিনি দুই টুকরা, এলাচ দুটি, চিনি স্বাদমতো, ঘি সামান্য, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি প্যানে তেল দিয়ে তাতে আলুগুলো বাদামি করে ভেজে তুলে রাখুন। এবার এই প্যানে পেঁয়াজ কুচি, আদা বাটা, পোস্তদানা বাটা, টক দই ও ভাজা আলু দিয়ে কষাতে থাকুন। এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। আলু সেদ্ধ হয়ে এলে এতে ঘি, চিনি, দারুচিনি, এলাচ, কাঁচামরিচ কুচি ও লবণ দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের আলুর দম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে