,

বিয়ের পর জানতে পারলেন সম্পর্কে তারা দাদা-নাতনি!

29891-loveamarsasngbadঅনলাইন ডেস্ক : বিয়েটা অসম ছিল। বরের চেয়ে কনের বয়স অনেক কম। তবে ভালোবাসার কমতি ছিল না। অবশ্য গল্পের বিষয়বস্তু অসম প্রেম নয়। ঘটনাটা চমকে ওঠার মতো। বিয়ের তিন মাস পর ফ্লোরিডার ওই দম্পতি জানতে পারে তারা সম্পর্কে আসলে দাদা-নাতনি।

স্ত্রীর বয়স ২৪। বিয়ের তিনমাস পর ৬৮ বছর বয়সী স্বামীর সঙ্গে গল্প করছিলেন। কথায় কথায় স্মৃতিকাতর হয়ে পড়েন স্বামী। পুরনো অ্যালবাম বের করে ছবি দেখিয়ে বিভিন্নজনের পরিচয় দিচ্ছিলেন। হঠাৎ স্ত্রী দেখলেন তিনি নিজে তার স্বামীর প্রথম স্ত্রীর দিক থেকে নাতনি।

জোর ধাক্কা লেগেছিল দু’জনেরই এটা বলাই বাহুল্য। না, জানার পর তারা আলাদা হয়ে যাননি। বরং আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে সম্পর্ক। এর অাগে স্বামীটি দুই বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে তাকে ত্যাগ করে চলে যান। পরে আর তাদের খুঁজেই পাননি তিনি।

দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রেও অনেকটা একই ঘটনা ঘটে। আর এরপরেই আচমকা লটারিতে একসঙ্গে বহু টাকা পেয়ে যাওয়ায় সিনেমার গল্পের মতো পাল্টে যায় তার জীবন। আর সেই সঙ্গেই ইচ্ছে জাগে নতুন করে জীবন শুরু করার। তারপর এই ২৪-এর মেয়েটির সঙ্গে পরিচয়, প্রেম ও বিয়ে। বর্তমানে মিয়ামির গোল্ডেন বিচে সুখের জীবন কাটাচ্ছেন ওই দম্পতি!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে