বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে মাত্র ১০টি দেশ শান্তিপূর্ণ

sanmbgggggনিউজ ডেস্ক : বিশ্বে শান্তিপূর্ণ দেশের সংখ্যা কমতে শুরু করেছে। বর্তমানে বিশ্বে শান্তিপূর্ণ দেশের সংখ্যা মাত্র ১০টিতে নেমে এসেছে। ১০তম বার্ষিক বৈশ্বিক শান্তিসূচকে এমনটাই জানানো হয়েছে।

এই সূচকটি তৈরি করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস। সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, মধ্যপ্রাচ্যে সহিংসতার অবনতি, শরণার্থী সংকট সমাধানে উদ্যোগের অভাব এবং বড় বড় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বাড়ায় ২০১৫ সালের তুলনায় চলতি বছর বিশ্ব অনেক বেশি অশান্তিপূর্ণ। এখন বিশ্বে সত্যিকারার্থে শান্তিপূর্ণ দেশের সংখ্যা কমে এসেছে।

শান্তিপূর্ণ দেশের তালিকায় ঠাঁই পাওয়া দেশগুলো হচ্ছে বতসোয়ানা, চিলি, কোস্টারিকা, জাপান, মরিশাস, পানামা, কাতার, সুইজারল্যান্ড, উরগুয়ে ও ভিয়েতনাম।

গত বছর এই তালিকায় থাকা ব্রাজিল এবার বাদ পড়েছে। মূলত এবারের অলিম্পিক আয়োজনকে ঘিরে বাজে অবস্থার কারণে দেশটিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের প্রতিষ্ঠাতা স্টিভ কিলেলা বলেছেন, ‘আমরা যদি সার্বিকভাবে বিশ্বের দিকে তাকাই, তাহলে দেখতে পাব গত ১২ মাসে এটা অনেক কম শান্তিপূর্ণ ছিল।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ