বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের সাথে ছবিতে অভিনয় করছি : শুভশ্রী

untitled-1বিনোদন ডেস্ক : বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রচারের জন্য কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী ঢাকায় এসেছেন আজ সোমবার। সুদীপ্ত সরকার পরিচালিত রোমান্টিক এই ছবিতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন ওম। নতুন ছবির প্রচারের জন্য শুভশ্রীকে নিয়ে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জাজ মাল্টিমিডিয়া। সেখানে শুভশ্রী জানান, তিনি আরেকটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে।

শাকিব খানের বিপরীতে কাজ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমি শাকিব খানের সাথে জুটি বেঁধে একটি ছবিতে কাজ করব। বর্তমানে আমি ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রমোশনাল নিয়ে ব্যস্ত আছি। এ ছাড়া আরেকটি ছবির কাজ চলছে। সেটি শেষ করেই স্ক্রিপ্ট নিয়ে বসব, যদিও এরই মধ্যে আমার হাতে ছবির স্ত্রিপ্ট চলে গেছে। কিন্তু ব্যস্ততার কারণে এখনো পড়া হয়নি।’

শাকিব খানের সঙ্গে পরিচয় হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ‘শিকারি’ ছবির প্রসঙ্গ টেনে শুভশ্রী বলেন, “আমি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে চিনি। ‘শিকারি’ ছবির একটি গানের শুটিং করতে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে আমি ‘প্রেম কি বুঝিনি’ ছবির শুটিং করছিলাম। সেখানেই পরিচয় হয়েছে। তার আগে বাংলাদেশের কোনো তারকাকে চিনতাম না।”

শাকিব খান অভিনীত প্রথম যৌথ প্রযোজনার ছবি ‌‘শিকারি’র প্রশংসা করে শুভশ্রী বলেন, ‘শাকিব খান যদি যৌথ প্রযোজনার আরো কয়েকটি ছবিতে অভিনয় করেন তাহলে তাঁর ভালো গ্রহণযোগ্যতা তৈরি হবে কলকাতায়। এরই মধ্যে সেখানে শাকিব খানের অনেক দর্শক তৈরি হয়েছে।’

বাংলাদেশের কোনো ছবি দেখেছেন কি না জানতে চাইলে শুভশ্রী বলেন, ‘আসলে আমাদের ছবি বিভিন্ন ভাবে এখানকার দর্শকদের কাছে চলে আসে। কিন্তু বাংলাদেশের কোনো ছবি আমাদের দেশে যায় না। আমরা কোনো মাধ্যমেই এই দেশের ছবি দেখতে পাই না। তবে শাকিব খানের সাথে পরিচয় হওয়ার পর কয়েকটি গান আমি দেখেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে।’

সংবাদ সম্মেলন শুভশ্রী বাংলাদেশে নিজের জনপ্রিয়তা সম্পর্কে বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, অনলাইন বা টেলিভিশনের কল্যাণে এরইমধ্যে বাংলাদেশের দর্শক আমাকে পছন্দ করেন। টিভিতে আমাদের ছবি অনেক দর্শকই দেখেছেন। আগামী ৭ তারিখ এই ছবি সিনেমা হলে মুক্তি পাবে। প্রথমবারের মতো বাংলাদেশের দর্শক বড় পর্দায় আমাকে দেখবে- এটা আমার জন্য অনেক আনন্দের।’

দুদিন প্রচারের কাজ করে মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর কলকাতায় চলে যাবেন শুভশ্রী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতে ছবিটি মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজ। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ