বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আস্ত নীলগাই গিলে খেল পাইথন! (ভিডিও)

0_238195অনলাইন ডেস্ক : একটি লম্বা পাইথনের পেটে ঢুকে গেল আস্ত একটি নীলগাই। এমনই বিরল ঘটনার সাক্ষী হলেন এক কৃষক। আর পাঁচটা প্রাণীর মতো পাইথনের খাওয়া কিন্তু স্বাভাবিক নয়। দেখলে আঁতকে উঠতে হবে। সেই ছবিই ধরা পড়েছে ক্যামেরায়৷।

গুজরাটের জুনাগড় জেলার ঘটনা। এক কৃষক হঠাতই দেখতে পান ১৮-২০ ফুট লম্বা একটি পাইথন বড়মাপের এক নীলগাইকে নিজের খাদ্য বানাতে চলেছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে প্রথমে চমকে ওঠেন তিনি।

তারপর নিজেকে সামলে নিয়ে গিরনার অভয়ারণ্য কর্তৃপক্ষকে ফোনে খবর দেন ওই ব্যক্তি। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়, অভয়ারণ্যে পাইথনকে সচরাচর ঘুরে বেড়াতে দেখা যায় না।

দফতরে একটি ফোন পেয়ে ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়। কর্মীরা পাইথনটিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যান, যাতে সে কোনওভাবে আর অন্য বন্য জন্তু বা মানুষের ক্ষতি করতে না পারে। খাওয়া শেষ হলে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়।

এমন ঘটনা নিঃসন্দেহে বিরল। পাইথনের নীলগাই খাওয়ার ভিডিওটি তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সূত্র: সংবাদ প্রতিদিন

https://youtu.be/4QaWcYTLDPc

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত